November 4, 2026, 5:19 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজালাল বিমানবন্দরে ইয়াবাসহ কারবারি আটক

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে এক মাদক কারবারিকে আট ক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবি এন) এবং ডিএনসি।এ সময় আটক মাদক কারবারি নূর মোহাম্মদের (৩৮) কাছ থেকে দুই হাজার ২৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।মঙ্গলবার (১৬ মে) বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে থাকা পাবলিক টয়লেটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক নূর মোহাম্মদ কক্সবাজারের উখিয়ার পালংখালী গ্রামের মো. ইসমাইলের ছেলে।

এয়ারপোর্ট এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক গণমাধ্যম কে জানান,গোপন তথ্যের ভিত্তি তে এয়ারপোর্ট এপিবিএন এবং ডিএনসির যৌথ অভিযানি ক দল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে সকা ল থেকেই অবস্থান করছিল। বেলা ১১টার দিকে অভিযুক্ত নূর মোহাম্মদকে পাবলিক টয়লেটের সামনে দেখতে পায় অভিযানিক দল। এসময় তাকে অপ্রস্তুত এবং সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর মোহাম্মদ কোনো ধরনের মাদক বহনের কথা অস্বীকার করেন পরে তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অফিসে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে তার কাছে ইয়াবা আছে বলে স্বীকার করেন। এরপর তার কাছে থাকা ইয়াবা বের করে দেন।এপিবিএনের এই কর্মকর্তা আরও বলেন,এর আগেও ২০১৮ সালে নূর মোহাম্মদকে ইয়াবাসহ আটক করে বিমা নবন্দর থানায় মামলা দায়ের করেছিল এয়ারপোর্ট এপিবি এন। বর্তমানে সেই মামলায় জামিনে আছেন। জামিনে বের হয়ে তিনি আবারও ইয়াবা পাচারে জড়িয়ে পড়েন।

নূর মোহাম্মদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত অন্তত দুটি মামলা রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। তার বিরুদ্ধে প্রচলিত আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।



Our Like Page
Developed by: BD IT HOST