August 26, 2026, 11:12 pm
শিরোনামঃ
মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন দর্শন আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয় : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জামালপুরে মিমি হত্যার রহস্য উদঘাটনের দাবি পিবিআইর : একটি মহল বাড়ীর মালিককে নিয়ে অপপ্রচার বিএনপি’র ক্ষমতা অপব্যবহার করে ধর্মীয় লেবাস সন্ত্রাসী শ্রমিক নেতা আক্তার মেম্বারে প্রত্যাবর্তন: আতঙ্কে মান্দারী ইউনিয়নের জনগণের দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা (সিএমপি)র সকল থানার নিরাপত্তার মধ্য দিয়ে জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা: সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অভিযানে গ্রেফতার দুই প্রিয় জনগণ করবো না এই ভুল যার কারণে দিতে হবে পাঁচ বছর মাশুল উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শিক্ষা অফিস ও পাসপোর্ট অধিদপ্তরে দুদক এনফোর্সমেন্ট টিমের অভিযান

Reporter Name

প্রথম বাংলা – দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ০৬টি অভিযোগের বিষয়ে (২টি অভিযান, ৪টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।রংপুর সদর উপজেলা শিক্ষা অফিসার, রংপুর-এর অফিস সহকারী মোঃ শহীদুল ইসলাম-এর বিরুদ্ধে ৮ জন শিক্ষকের বেতন সমতাকরণের সার্ভিস বহি হালনাগাদ করার নামে ঘুষ দাবীর অভিযোগের ভিত্তিতে ১৭-১০-২০২২খি. তারিখে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রংপুর হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

এসময় টিম ছদ্মবেশে উক্ত দপ্তরে উপস্থিত হয় এবং অভিযোগকারীর তথ্য মতে অভিযোগ সংশ্লিষ্ট অফিস সহকারী মো: শহীদুল ইসলাম এর ড্রয়ার হতে ঘুসের ১৬,০০০/- টাকা উদ্ধার করে এবং পরবর্তীতে উক্ত টাকা ইনভেন্টরিপূর্বক টাকা এনফোর্সমেন্ট টিমের হেফাজতে গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট নথি উচ্চমান সহকারীর জিম্মায় প্রদান করেন। অভিযোগ সংশ্লিষ্ট মোঃ শহিদুল ইসলাম-কে উক্ত অফিসের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ-এর জিম্মায় প্রদান করা হয়।অভিযান বিষয়ে শীঘ্রই কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করবে এনফোর্সমেন্ট টিম।

পাসপোর্ট অধিদপ্তর,আগারগাঁও,ঢাকা-এর পাসপোর্ট,ইমিগ্রেশন অধিদপ্তরের একটি পদে ঘুষ গ্রহণের মাধ্যমে নিয়োগ পত্র প্রদান সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে।টিম পাসপোর্ট অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখার সমস্ত রেকর্ড,নিয়োগ বিজ্ঞপ্তি, ডেসপাস ও কর্মকর্তার লিস্ট চেক করে ঐ নামের কোন কম্পিউটার অপারেটর পায়নি এবং দপ্তরের অর্গানোগ্রাম চেক করে সংশ্লিষ্ট পদের কোন অস্তিত্ব টিম খুজে পায়নি।

এছাড়া অধিদপ্তরের কর্মকর্তার রেকর্ডপত্রের স্বাক্ষর পর্যালোচনা পূর্বক নিয়োগপত্রে উল্লিখিত স্বাক্ষরটি জাল বলে চিহ্নিত হয়। ঐ দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাকে অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার পরামর্শ প্রদান করে টিম।
এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ০৪টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST