May 6, 2026, 8:27 am
শিরোনামঃ
বিমান কার্গোতে দুর্নীতির সিন্ডিকেট ফাঁস ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেহড়া-আজমতপুর দল চ্যাম্পিয়ন জুয়ার টাকা যোগাড় করতে ভাইস চ্যান্সেলরের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে প্রতারণা: চক্রের সদস্য গ্রেফতার ময়মনসিংহ মহানগর ও দক্ষিণ জেলা ১২ জেলার নতুন পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে অপহরণ মামলার মূল আসামীসহ বড় ভাই গ্রেফতার, ভিকটিম উদ্ধার ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের পুর্ণাঙ্গ কমিটিতে সোলাইমান হোসেন রুবেল সহ সভাপতি ময়মনসিংহ মহানগর ছাত্রদলের পুর্ণাঙ্গ কমিটিতে রিপন মিয়া সহ সভাপতি ত্রিশাল থানার অভিযানে ২৬ মামলা আসামী আটক শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শুভ বড়দিন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা নির্দেশনা

Reporter Name

প্রথম বাংলা – ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) শুভ বড়দিন উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে। বিগত বড়দিন এর উৎসবে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপদ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ডিএমপি যে সকল পদক্ষেপ গ্রহণ করে তা সর্বমহলে প্রশংসিত হয়। এরই ধারাবাহিকতায় এবারও শুভ বড়দিন এর সুসংহত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান উপলক্ষে প্রত্যেক গীর্জায় স্থায়ীভাবে পুলিশ মোতায়েনের পাশাপাশি পুলিশী টহল বৃদ্ধিসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন ও গোয়েন্দা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ডিএমপি বিশ্বাস করে পুলিশের গৃহীত পদক্ষেপের পাশাপাশি সর্বস্তরে সচেতনতাবোধ তৈরি করা গেলে পুলিশ ও বড়দিন উদযাপন কমিটি/পূণ্যার্থীদের যৌথ উদ্যোগ ও অংশগ্রহণে উৎসবমুখর এবং, নিরাপদ পরিবেশে শুভ বড়দিন উদযাপনের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা “ধর্ম যার যার, উৎসব সবার” এই বাণীকে আরও সমুন্নত করা সম্ভব হবে। সে লক্ষ্যকে সামনে রেখে বুধবার (১৩ ডিসেম্বর) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) স্বাক্ষরিত এক বার্তায় এসব নিরাপত্তা নির্দেশনাসমূহ মেনে চলার অনুরোধ করা হয়।

নির্দেশনাসমূহ নিম্নরূপ:
১. প্রতিটি গীর্জায় রাত্রিকালীন ভিডিও ধারণ ক্ষমতাসম্পন্ন পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন এবং ক্যামেরার ফুটেজ সংরক্ষণের ব্যবস্থা করা।

২. প্রতিটি গীর্জার জন্য নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ এবং স্বেচ্ছাসেবকদের আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও আর্মডব্যান্ড নির্ধারণ করে দেয়া। স্বেচ্ছাসেবকদের নামের তালিকা স্থানীয় থানায় প্রেরণ করা ও থানার অফিসারের উপস্থিতিতে স্বেচ্ছাসেবকদের ব্রিফিং করার ব্যবস্থা করা।

৩. গীর্জায় দর্শনার্থীদের ব্যাগ/পোটলা ইত্যাদি নিয়ে প্রবেশ না করার জন্য অনুরোধ করা। তাছাড়া গীর্জা এলাকায় সন্দেহজনক কোন ব্যাগ/পোটলা পরে থাকতে দেখলে বা দৃষ্টিগোচর হলে নিয়োজিত আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে তাৎক্ষণিক অবহিত করা।

৪. আর্চওয়ে গেট স্থাপন এবং মেটাল ডিটেক্টর ব্যবহার করে তল্লাশীর ব্যবস্থা করা।৫. প্রতিটি গীর্জায়অগ্নিনির্বা পক যন্ত্র স্থাপন এবং অগ্নি দুর্ঘটনা এড়ানোর জন্যপ্রয়ো জনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা।৬. আলোক সজ্জার কাজে গুনগতমান সম্পন্ন বৈদ্যুতিক তার ব্যব হার করা।৭. আনন্দ উৎসবে মাদকের ব্যবহার,ফানুস উড়ানো ও আতশবাজি করা থেকে বিরত থাকা।৮. প্রতিটি গীর্জা ও অনুষ্ঠান এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং বিকল্প আলোর (জেনারেটর) ব্যবস্থা রাখা।

৯. প্রতিটি গীর্জার জন্য পরিদর্শন রেজিস্টার প্রস্তুত এ বং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা।১০. আবাসিক এলা কায় বাড়ীর ছাদ, রেস্টুরেন্ট ও হোটেলে ডিজে পার্টি এবং উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার করা থেকে বিরত থাকা।১১. ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা। ব্যক্তি গত পর্যায়ে উৎসব উদযাপনের ক্ষেত্রে প্রতিবেশীর যাতে কোন অসুবিধা না হয় সে বিষয়ে সচেতন থাকা।

১২. স্থানীয় কাউন্সিলর,গণমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে শান্তি-শৃঙ্খলা কমিটি গঠন করা এবং তাদের নাম ও মোবাইল নম্বর সম্বলিত ব্যানার দৃশ্যমান স্থানে প্রদর্শনের ব্যবস্থা করা।১৩. কোন দুর্ঘটনা বা অপরাধ সংঘটনের আশঙ্কা তৈরি হলে অতি দ্রুত পুলিশকে জানানো এবং জরুরী প্রয়োজনে গীর্জা কমিটি কর্তৃক সংশ্লিষ্ট থানার ফোকাল পয়েন্ট অথবা ৯৯৯ এর সেবা গ্রহণ করা অথবা ম্যাসেজ টু কমিশনা র (M2C) এর জরুরী নাম্বার ০১৩২০-২০২০২০ ও ০১৩২০-১০১০১০ এসএমএস করা।



Our Like Page
Developed by: BD IT HOST