June 15, 2026, 1:45 pm
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শুরু হয়েছে চট্টগ্রামে চার দিনের আবাসন মেলা

Reporter Name

চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরে চার দিনব্যাপী আবাসন মেলা শুরু হয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) চট্টগ্রাম আঞ্চলিক কমিটির উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হল। এবারের মেলার প্রতিপাদ্য হচ্ছে ‘স্বপ্নিল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’। মেলাটি অনুষ্ঠিত হল নগরের র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের মেজবান হলে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের সভাপতি মাহবুবুল আলম।

 গত ২২ ফেব্রুয়ারি  বুধবার দুপুরে নগরের ২ নম্বর গেট এলাকায় রিহ্যাবের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।  এতে লিখিত বক্তব্য পাঠ করেন রিহ্যাবের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী।

 সংবাদ সম্মেলটিতে জানানো হয়, এবারের মেলায় ৪৮টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছেন। এর মধ্যে গোল্ড স্পন্সর হিসেবে আছে দুটি প্রতিষ্ঠান। এগুলো হচ্ছে উইকন প্রপার্টিজ লিমিটেড ও আরএকে সিরামিকস বাংলাদেশ। কো-স্পন্সর হিসেবে অংশ নিচ্ছে ১৭টি প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা অনুষ্ঠিত হবে। মেলায় প্রবেশের জন্য দুই ধরনের টিকিট থাকছে। ‘সিঙ্গেল’ প্রবেশ মূল্য ৫০ টাকা এবং ‘মাল্টিপল’ প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল টিকিট দিয়ে দর্শনার্থীরা চারবার প্রবেশ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ ও শরীফ আলী খান, পরিচালক মো. দিদারুল হক চৌধুরী ও মাহবুব সোবহান জালাল তানভীর।

 সম্মেলনে রিহ্যাবের নেতারা বলেন, চট্টগ্রামবাসীর আবাসনের পাশাপাশি চট্টগ্রামে আসা পর্যটকদের আবাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রিহ্যাব। এবার ১৫তম মেলার আয়োজন করেছে রিহ্যাব চট্টগ্রাম। সরকার এবং দেশের নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় দেশের অর্থনীতিও অনেক বড় হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক মেগা প্রকল্পগুলো শেষ হতে চলেছে।



Our Like Page
Developed by: BD IT HOST