June 24, 2026, 12:33 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শেখ হাসিনা সাহসের সাথে বাংলাদেশকে বিনির্মাণ করছেন : মতিয়া চৌধুরী

Reporter Name

প্রথম বাংলা – প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসের সাথে বাংলাদেশকে বিনির্মাণ করছেন বলে জানিয়েছেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পরই চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে কাজ শুরু করে দিয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিনির্মাণ করছেন সাহসের সাথে।

মতিয়া চৌধুরী রোববার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৬০তম কনভেনশনের জাতীয় সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন। সেমিনারের প্রতিপাদ্য ‘ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন প্রিপারেডনেস ইন সোসাইটি এন্ড ইন্ডাস্ট্রি।’

বিদেশিরা যারা সমালোচনা করতো তাদের প্রসঙ্গে সংসদ উপনেতা বলেন, বাংলাদেশের সফলতা দেখতে এখন বিদেশিরা এখানে আসছেন। এদেশ থেকে পরামর্শ চাচ্ছেন।

সেমিনারের সভাপতির বক্তব্যে আইইবির প্রেসিডেন্ট মোঃ নুরুল হুদা বলেন, আওয়ামী লীগ সরকার ভিশনারি সরকার। ২০০৯ সালে এসেই ‘দিন বদলের স্লোগান’ দিয়েই আগামী ১০০ বছর পর কেমন বাংলাদেশ হবে তার ভিশন তৈরি করে রেখেছেন।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহফুজুল ইসলাম পিইঞ্জ বলেন, শিক্ষা ব্যবস্থা এখন আর বেসিক শিক্ষার জায়গায় নাই। কারণ বেসিক শিক্ষার মাধ্যমে বিশ্বে টিকে থাকার সময় শেষ হয়ে গেছে। বিশ্বের সব দেশই এখন চাকরি কেন্দ্রীক শিক্ষার দিকে ফিরে যাচ্ছে যেমন: মোবাইল ইঞ্জিনিয়ারিং, এলইডি ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি, ডাটা সাইন্স, রোবটিক্স ইঞ্জিনিয়ারিং এই ধরনের বিষয়গুলোতে শিক্ষার্থীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে যেনো দেশের জনগণ আগামী বিশ্বে নেতৃত্ব দিতে পারে। আমার বিশ্বাস অত্যাধুনিক প্রযুক্তি শিক্ষার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম ২০৪১ সালের মধ্যেই বিশ্বে নেতৃত্ব দেবে।

আইইবি’র সহকারী সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম তুহিনের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন আইইবির নবনির্বাচিত প্রেসিডেন্ট আবদুস সবুর, নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম মঞ্জুরুল হক মঞ্জু, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসাইন, খন্দকার মঞ্জুর মোর্শেদ ও নুরুজ্জামান এবং সহকারী সাধারণ সম্পাদক আবুল কালাম হাজারী।



Our Like Page
Developed by: BD IT HOST