August 28, 2026, 9:36 pm
শিরোনামঃ
সংঘাত নিরসন ও সাংবাদিকদের সুরক্ষায় নভেম্বরে নাইরোবিতে বসছে ‘গ্লোবাল প্রেস পিস সামিট ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তি’ কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ লক্ষ্মীপুর গণপূর্তে ‘সমঝোতার সিন্ডিকেট’: তদারকির অভাবে ঝুঁকিপূর্ণ ভবন, হরিলুট সরকারি বরাদ্দে (পর্ব-০১) নরসিংদীর শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ গণধ’র্ষণের অ’ভিযোগ ৪ জন আ’টক” রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন দর্শন আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয় : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জামালপুরে মিমি হত্যার রহস্য উদঘাটনের দাবি পিবিআইর : একটি মহল বাড়ীর মালিককে নিয়ে অপপ্রচার বিএনপি’র ক্ষমতা অপব্যবহার করে ধর্মীয় লেবাস সন্ত্রাসী শ্রমিক নেতা আক্তার মেম্বারে প্রত্যাবর্তন: আতঙ্কে মান্দারী ইউনিয়নের জনগণের দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শেরপুরে ইউএনও ও এসি ল্যান্ডের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

Reporter Name

প্রথম বাংলা – শেরপুর জেলার নালিতাবাড়ীর সাবেক ও বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ডের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা করা হয়েছে।

শ্রীবরদী উপজেলার ব্যবসায়ী মোহাম্মদ গোলাপ হোসেন আজ সোমবার দুপুরে নালিতাবাড়ীর সিআর আমলি আদালতে মামলাটি করেন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পদবির নিচে নন এমন একজন কর্মকর্তাকে দিয়ে তদন্ত করিয়ে প্রতিবেদন জমা দিতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন নালিতাবাড়ীর সাবেক ইউএনও ও বর্তমানে জামালপুরের বকশীগঞ্জের ইউএনও মাসুদ রানা, নালিতাবাড়ীর বর্তমান ইউএনও ফারজানা আক্তার ববি ও নালিতাবাড়ীর এসি ল্যান্ড আনিসুর রহমান।

মামলার বিবরণে জানা গেছে, গত বছরের জুনে আদালতের মাধ্যমে ২৫ হাজার ঘনফুট বালু নিলামে কেনেন ব্যবসায়ী গোলাপ। তাঁকে বালু বুঝিয়ে দিতে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন তৎকালীন ইউএনও মাসুদ। পরে তিনি বদলি হয়ে বকশীগঞ্জে চলে গেলে বর্তমান ইউএনও ফারজানা ও এসি ল্যান্ড আনিসুর চাঁদার ওই টাকা না পেয়ে বালু বুঝিয়ে দিচ্ছেন না।

বাদী গোলাপ বলেন, ‘আমি বৈধভাবে সরকারি জব্দ বালুর ইজারা পাওয়ার পর ইউএনও সাহেব ৬ লাখ টাকা ঘুষ চায়। কিন্তু টাকা দিতে না পারায় সে আমাকে বালুগুলো দেয়নি। তাই আমি আদালতের শরণাপন্ন হয়েছি। আমি এখন এর ন্যায়বিচার চাই।’

গোলাপের আইনজীবী জাহিদুল হক আধার গণমাধ্যম কে বলেন, ‘আমার মক্কেল আদালতের মাধ্যমে ২৫ হাজার সিএফটি বালু ক্রয় করে। কিন্তু সাবেক ও বর্তমান ইউএনও এবং বর্তমান সহকারী কমিশনার (ভূমি) তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। দীর্ঘ ৯ মাস ধরে তিনি এভাবেই ঘুরছেন। তাই তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।’

এ বিষয়ে জানতে গণমাধ্যমের প্রতিনিধি বর্তমানে বকশীগ ঞ্জের ইউএনও মাসুদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা বলে সংযোগ কেটে দেন। অন্যদিকে নালিতাবাড়ীর বর্তমান ইউএনও ফারজানা আজকের পত্রিকা’কে বলেন,‘বিষয়টা আমার সময়ের নয়। ওই সময় ইজারাদারের সাত দিনের মধ্যে বালু নিজ উদ্যোগে অপসারণ করে নিয়ে যাওয়ার কথা ছিল; কিন্তু সে নেয়নি। এ ছাড়া চাঁদাবাজির বিষয়ে আমি অবগত নই।
ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST