April 21, 2026, 9:16 pm
শিরোনামঃ
ঢাকার ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপির কড়া বিধিনিষেধ, যা যা জানা প্রয়োজন তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জন গ্রেফতার সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে : আইজিপি অনলাইনে আয়ের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সংবাদ বিবৃতি”পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহবান

Reporter Name

পার্বত্য চট্টগ্রামে বিরাজমান পরিস্থিতি শান্ত করে পাহাড়ে বসবা সরত বাসিন্দাদের মাঝে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সকল সম্প্রদায়ের মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই আহবান জানান সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা আল ইহযায।

এসময় তিনি বলেন, পাহাড়ে বসবাসরত স্থানীয় বাসিন্দাদের জানমালের ক্ষয়ক্ষতি রোধে করা জরুরি। তাই কোনরূপ গুজবে কান না দিয়ে, সকল সম্প্রদায়ের জনগোষ্ঠীকে শান্ত থাকতে হবে এবং সাধারণ জনগণের ক্ষয়ক্ষতি হয় এমন যেকোনো কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে। পরিস্থিতি শান্ত রাখতে ও গুজব প্রতিরোধে প্রশাসনকে বিশেষ দৃষ্টি রাখতে হবে, প্রয়োজনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর থাকতে হবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

পার্বত্য চট্টগ্রাম আমাদের দেশের এক অনন্য সম্পদ, যেখানে ভিন্ন ভাষা, সংস্কৃতি ও ধর্মের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করছে। এই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। কিন্তু সাম্প্রতিক সময়ে অঞ্চলটি নিয়ে আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র কারীরা কিছু বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানকে বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, পাহাড়ের মানুষ – বাঙ্গালি হোক বা অবাংঙ্গালি সবাই এই মাটির সন্তান’পারস্পরিক শ্রদ্ধা,বোঝাপড়া ও সহমর্মিতার ভিত্তিতেই এখানে স্থায়ী শান্তি ও উন্নয়ন সম্ভব। বিভেদ নয়,ঐক্যই আমাদের শক্তি।

আমরা সকল পক্ষকে সংযম প্রদর্শন,গুজব এড়িয়ে চলা এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানাচ্ছি। প্রতিটি অপরাধের ন্যায়ভিত্তিক সমাধান ও আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

আসুন,পার্বত্য চট্টগ্রামকে প্রতিহিংসা,জাতিগত সংঘাত, সাম্প্রদায়িক বিভাজন দূর করে সম্প্রতি, ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের ভূমি হিসেবে গড়ে তুলি।

সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা আল ইহযায আরও বলেন সম্প্রতি খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনার সঠিক তদন্ত পূর্বক অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে।

সেইসাথে উক্ত ঘটনাকে পুঁজি করে জেলার শান্তিশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের করতে হবে। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটের তার জন্য সরকার কে সজাগ থাকার আহবান জানান।

বার্তা প্রেরক
মো. সাহিদুল ইসলাম
সমন্বয়ক, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ



Our Like Page
Developed by: BD IT HOST