July 21, 2026, 11:47 am
শিরোনামঃ
যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতা নয়, নিঃস্বার্থ জনসেবার অনন্য দৃষ্টান্ত আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিক: ৩ নং রায়েন্দা ইউনিয়নে পরিবর্তনের ডাক গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি (LIC) কর্তৃক ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার লোহাগাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৬৩ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬ চকরিয়া সুন্দরবন রক্ষায় হাইকোর্টের রুল: ২১,০২০ একর সংরক্ষিত বন পুনরুদ্ধারে জবাব চাইলেন আদালত ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সভা অনুষ্ঠিত ডুলাহাজারা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফরিদ উদ্দিন চৌধুরীর ওপর হামলার অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে এমআইএসটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী’র মৃত্যুতে মারুফ মিনহাজ এর গভীর শোক প্রকাশ

Reporter Name

 

মোঃ তানভীর, সোনারগাঁও প্রতিনিধি ঃ

বর্ষীয়ান জননেতা, সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী রোববার দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার বয়স হয়েছিলো ৮৭ বছর। কয়েক বছর ধরেই তিনি অসুস্থতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে গত সপ্তাহে তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সোনারগাঁও উপজেলা যুবলীগের তরুণ মেধাবী নেতা মারুফ মিনহাজ।

এক শোক বার্তায় মারুফ মিনহাজ গণমাধ্যমকে জানান, ‘বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সাজেদা চৌধুরী তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের পর বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় রাখতে তার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে আওয়ামী লীগের এক অপূরণীয় ক্ষতি হলো। যা কোনদিন আর পূরণ হবার নয়। আমরা তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং মহান আল্লাহর কাছে দোয়া করছি যাতে তিনি আমাদের প্রিয় নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীকে জান্নাতবাসী করেন’।



Our Like Page
Developed by: BD IT HOST