June 4, 2026, 4:29 am
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সততা, ন্যায়নিষ্ঠা ও মানবিকতা দিয়ে সর্বদা দায়িত্ব পালন করতে হবে : আইজিপি

Reporter Name

প্রথম বাংলা:বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি ) আলী হোসেন ফকির বলেন,বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে অপরা ধের ধরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তি নির্ভর অপ রাধ, সাইবা র ক্রাইম এবং জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ কর্মকর্তাদের শিক্ষা,সততা,দক্ষতা ও সচেতনতা অর্জন অত্য ন্ত গুরুত্বপূর্ণ। এসব দক্ষতা অর্জনের মাধ্যমে নিয়োজিত পুলিশ কর্মকর্তাদের বহুমাত্রিক অপরাধ দমনে পারদর্শী হতে হবে। অপরাধ দমনে তাদের ভূমিকা রাখতে হবে।

বুধবার(৮ এপ্রিল)সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় ৪১তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে, আইজিপি প্রশিক্ষণার্থী সাব-ইন্সপেক্টরদের প্যারেড ও কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

 

আইজিপি বলেন,আপনারা শুধু একটা চাকরিতে যোগ দিচ্ছেন তাই নয়,বরং একটা মহান সেবামূলক পেশায় আত্ম নিয়োগ করছেন। পুলিশ পেশার মূলমন্ত্র হলো- সেবাই ধর্ম মানুষের পাশে দাঁড়ানো, তাদের বিপদে আপদে সহায়তা করা এবং ন্যায় প্রতিষ্ঠা করার মূল্যবোধ ধারণ করেই সাম নের দিকে এগিয়ে যেতে হবে। আপনারা কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে সর্বদা পেশাদারিত্ব,শৃঙ্খলা এবং দেশপ্রেমের উজ্জল দৃষ্টান্ত স্থাপন করবেন।

তিনি বলেন, জনগণের আস্থা ও ভালবাসা অর্জন করাই হলো বাংলাদেশ পুলিশের বড় শক্তি। সততা, ন্যায়নিষ্ঠা ও মানবিকতা দিয়ে সর্বদা দায়িত্ব পালন করতে হবে। এছাড়া আইনের শাসন সমুন্নত রাখা এবং সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া আপনাদের নৈতিক কর্তব্য।

 

আইজিপি বলেন, সামনে যে পথ উন্মুক্ত হচ্ছে, তা যেমন সম্মানের তেমনি দায়িত্বপূর্ণ বটে। পুলিশের প্রধান ও প্রথম দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করা।

এর আগে বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনকারী প্রশিক্ষণার্থী এসআইদের মাঝে পুরস্কার তুলে দেন আইজিপি আলী হোসেন ফকির।

 

উল্লেখ্য, দুই বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ২০৯ জন সাব-ইন্সপেক্টরকে বিভিন্ন জেলায় প্রবেশনারি কর্মকর্তা হিসেবে নিয়োগের জন্য সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে বিদায় জানানো হয়। সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি আজিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST