প্রথম বাংলা – চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাবরেজিষ্ট্রি অফিসে সেবাপ্রত্যাশী ভুক্তভোগী নামক সন্ত্রাসীদের হামলায় সাব রেজিস্ট্রার ইউসুফ আলী গুরুত্বর আহত হয়েছেন।
১০ জানুয়ারী মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ সাব রেজিস্ট্রার কার্যালয়ে এ ঘটনা ঘটে।আহত সাবরেজিস্ট্রার মহোদয় ইউসুফ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন জরুরী বিভাগের চিকিৎসক।
উক্ত ঘটনার তীব্র নিন্দা -প্রতিবাদ ও সন্ত্রাসীদের বিচারের দাবীতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা সহ ময়মনসিংহের তারাকান্দা সাবরেজিষ্ট্রি অফিস ও দলিল লেখক সমিতি ১১ই জানুয়ারি বুধবার কর্মবিরতি পালন করছেন।