June 13, 2026, 5:12 am
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সরকারের উন্নয়ন বাঁধাগ্রস্তে ষড়যন্ত্রকারী কাউকে ছাড় দেয়া হবে না বল্লেন নুর হোসেন পাটওয়ারী

Reporter Name

এস এম পারভেজঃচাঁদপুরের হাইমচর উপজেলা আওয়ামী লীগের যৌথ সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুর হোসেন পাটওয়ারী বলেন।

হাইমচর উপজেলায় বিএনপি জামাতের এজেন্ট হিসেবে চিহ্নিত কতিপয় হলুদ সাংবাদিক কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বাঁধাগ্রস্তের উদ্দেশ্য মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে ষড়যন্ত্র মূলক অপপ্রচার করছেন, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন সরকারের উন্নয়ন বাধাগ্রস্তকারী কাউকে ছাড় দেয়া হবে না।

সভায় বক্তারা অভিযোগ করে বলেন উপজেলা বিএনপি সেক্রেটারি ডেলটা শপিকের অনুসারী রাজনৈতিক কর্মী কতিপয় ব্যাক্তি সাংবাদিক পরিচয়ে রাজনৈতিক অসৎ উদ্দেশ্য হাসিলের লক্ষ্য বাস্তবায়নে বিভ্রান্তি মূলক অপপ্রচার চালাচ্ছে।

টিআর কাবিখা প্রকল্পের অর্থ লুটপাট শিরোনামে যে অপপ্রচার করা হয়েছে প্রকৃত পক্ষে অধ্য তারিখ পর্যন্ত জেলা প্রশাসক এখনো অনুমোদনই করেনি, সেখানে অর্থ লুটপাট হয় কিভাবে? প্রশ্ন রেখে বলেন আগামী ৩ দিনের মধ্যে মনগড়া ভিত্তিহীন সংবাদ পত্রিকায় ও ফেসবুকে ভূল শিকার করে ক্ষমা চান।

অতি উৎসাহিত হয়ে সঠিক তথ্য না জেনে পত্রিকায় সংবাদ প্রকাশ যা সরকারের উন্নয়নের বাঁধা সামিল। আপনাদের অবগতির জন্য জানাই যে প্রকল্পের এখনও অনুমোদন হয়নি সেখানে কোন অর্থ হরিলুটের প্রশ্নই আসে না। প্রত্যেকটি প্রকল্পের কাজ ইউএনও মহোদয় এবং আমাদের ভাইস চেয়ারম্যান দ্বয় পরিদর্শন করেন। কাজ ছাড়া কোন বিল অনুমোদন হয় না।

৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ টায় হাইমচর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যৌথ সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানীয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুর হোসেন পাটওয়ারী পরিচালনায় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ বাশার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হুমায়ুন পাটওয়ারী জেলা পরিষদ সদস্য মোঃ খুরশিদ আলম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মাকসুদ আলম খান, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহম্মেদ আলী মাষ্টার, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান গাজী, উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক বাচ্চু খান

চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহব্বায়ক জহিরুল ইসলাম সোহেল পাটোয়ারী ছাত্রলীগের আহ্বায়ক রবিউল হাসান রাজু পাটোয়ারী সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST