June 15, 2026, 9:21 am
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাংবাদিকের ওপর হামলায় চেয়ারম্যান’র বিরুদ্ধে থানায় মামলা

Reporter Name

সুলতানা রাজিয়া সান্ধ্য কবিঃ

সিনিয়র রিপোর্টার

কুড়িগ্রামের রাজীবপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৮ ইউপি সদস্যের নামে মামলা করেছে হামলার শিকার হওয়া দৈনিক আমার সংবাদের প্রতিনিধি সাংবাদিক রফিকুল ইসলাম।

সম্প্রতি ২৭ আগষ্ট প্রধানমন্ত্রীর দেওয়া দশ টাকা কেজি চালের অনলাইন নিবন্ধন হালনাগাদ শুরু হয়। তারই ধারাবাহিকতায় রাজীবপুর উপজেলা যুবদলের সদস্য সচিব ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মিরণ মোহাম্মদ ইলিয়াস কার্ড ধারীদের কাছ থেকে জোরপূর্বক হোল্ডিং ট্যাক্সের নামে ১৫০ টাকা করে দাবি করেন।

এসময় একাধিক ব্যক্তি ১৫০ টাকা দিয়ে অনলাইনে নিবন্ধনও করে। আবার যারা টাকা দিতে অস্বীকৃতি জানায় তাদেরকে অনলাইন করতে দেওয়া হবে না বলে হুমকি দেন খোদ চেয়ারম্যান ও তার সহযোগী ইউপি সদস্যরা।

এরই চিত্র তথ্য-উপাত্ত ভিডিও করতে জান সাংবাদিক রফিকুল ইসলাম,সহিজল ইসলাম,মুরাদুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন। রফিকুল ইসলামের ভিডিও ধারণ করা দেখে রাজীবপুর সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাব উদ্দিন সাংবাদিকের ওপর চড়াও হন। এরপর রফিকুল ইসলামকে ভিডিও করতে বাধা দেন চেয়ারম্যান এবং ইউপি সদস্যরা।

একপর্যায়ে তাকে অতর্কিত ভাবে দেশীয় অস্ত্র রড,শাবল এবং হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি মারপিট করে হাতে থাকা মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেয়। ঘটনার পরে ওই সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন গণমাধ্যমকর্মীরা।

ঘটনার দিনই থানায় অভিযোগ দায়ের করলেও মিমাংসা করার কথা বলে মামলা নিতে কালক্ষেপণ করে রাজীবপুর থানা পুলিশ। তবে অভিযোগের সত্যতা পেয়ে ১৯ দিন পরে গতকাল রাত সাড়ে ১১ টার দিকে মামলা রুজু করে থানা পুলিশ।



Our Like Page
Developed by: BD IT HOST