June 2, 2026, 12:02 pm
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাংবাদিক কোন দলের নয়’দেশ ও জাতির বিবেক গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেস ক্লাব

Reporter Name

মোঃ তপু শেখ”গোপালগঞ্জ প্রতিনিধিঃ

দেশের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের উপর বিভিন্ন স্থানে হওয়া অন্যায় এবং অবমাননাকর আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন এবং হুমকির ঘটনা বেড়েছে, যা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি শওকত হোসেন মুকুল এবং সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন এক যৌথ বিবৃতিতে বলেন, “সাংবাদিকরা দেশের উন্নয়ন এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাদের উপর নির্যাতন, হামলা বা ভয় দেখানো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এমন ঘটনাগুলো গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করে এবং সাংবাদিকদের কাজ করতে অক্ষম করে তোলে।”

প্রেস ক্লাব নেতারা আরও বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধান দায়িত্ব। তারা যদি সঠিকভাবে তথ্য প্রদান করতে না পারেন, তাহলে জনগণ সঠিক ও সঠিক তথ্য পাবে না।”

সংবাদপত্র হচ্ছে সমাজের চতুর্থ স্তম্ভ”এই চতুর্থ স্তম্ভ (সাংবাদিক রা) যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে,তাহলে রাষ্ট্রের বাকি তিন স্তম্ভ (আইন সভা,নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ) সঠিকভাবে দায়িত্ব পালন করে।
তারা সরকারের প্রতি আহ্বান জানান, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে। পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে এই ধরনের সহিংস আচরণের সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান।

এছাড়া, টুঙ্গিপাড়া প্রেস ক্লাব সাংবাদিকদের অধিকার রক্ষায় এবং তাদের জন্য নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST