September 19, 2026, 6:04 am
শিরোনামঃ
একাত্তরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম ভূঁইয়া আজ অসুস্থ, পাশে দাঁড়ানোর আহ্বান কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে ৪০ বছরের ভোগদখলি জমি নিয়ে বিপাকে এক পরিবার কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না বালু কে খুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মিনহাজুল ইসলাম সুজনকে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের মানববন্ধন

Reporter Name

বিশেষ প্রতিনিধি :

সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও তাদের সুরক্ষায় নেই কোনো আইন। সরকার সাংবাদিকদের বিভিন্ন সময় নানা ধরনের প্রতিশ্রুতি দিলেও নেই তার কোনো বাস্তবায়ন। সাংবাদিকদের মূলনীতি নিরপেক্ষতা, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকা। তবে এক্ষেত্রে তাদের নেই কোনো স্বাধীনতাশুধু তাই নয়, কোনো সরকারের আমলেই সুরক্ষিত নয় তারা।

রোববার (১৮ জুন ২৩) সকাল ১১টায় মিরপুর-১, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সামনে বাংলা নিউজ২৪’র জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভি’র বকশিগঞ্জ থানা সংবাদদাতা সাহসী সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম’র খুনীদের সর্বোচ্চ শাস্তি,মৃত্যুদন্ড প্রদানের দাবীতে মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের আয়োজনে এক মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক,সকল সদস্য, সচেতন নাগরিকসহ অন্যান্য সাংবাদিকরা।

বক্তারা বলেন, ২০২০ সালে সাংবাদিক কাজল নিখোঁজ হলো, ৫৪ দিন পর তাকে আটক দেখালো আইনশৃঙ্খলা বাহিনী। তাকে হ্যান্ডকাফ পরিয়ে প্রকাশ্যে আনা হলো। অথচ আমাদের সহকর্মী নাদিম ভাইকে যারা পিটিয়ে মেরে ফেললো তাদের হ্যান্ডকাফও পরানো হয়নি। সাংবাদিকরা সবসময়ই অবহেলিত, সব সরকার প্রতিশ্রুতি দিলেও কোনো সরকারের আমলেই আমরা নিরাপদ নয়। আমরা দ্রুত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম’র খুনীদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদন্ড প্রদানে জড়িতদের বিচার চাই।

মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সভাপতি মিজানুর রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক ইমন,ও সাজেদুর রহমান সাজু, কোষাধ্যক্ষ ভূঁইয়া কামরুল হাসান সোহাগ,সাংগঠ নিক সম্পাদক মোঃ আলী মুবিন,সহ সাংগঠনিক সম্পাদক এস এম আর শহিদ,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাহাউদ্দীন তালুকদার,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জীবন,সাপ্তাহিক আশ্রয় পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান আসাদ,দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম সবুজ,দৈনিক ইত্তেফাক পত্রিকার সহ সম্পাদক তুষার,দৈনিক খোলা কাগজের স্টাফ রিপোর্টার রাজু আহমেদ,সাংবাদিক আবদুস সালাম মিতুল,সাংবাদিক আবু সাইদ,সাংবাদিক নজরুল ইসলাম, সহ অন্য সাংবাদিকরা।



Our Like Page
Developed by: BD IT HOST