September 29, 2026, 11:58 am
শিরোনামঃ
মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব বহিষ্কার ছদ্মবেশে ডিসি ফরিদা—ভূমি অফিসে কী হচ্ছে, তা জানতে সরাসরি মাঠে কানাডায় পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় ২০ লাখ টাকা আত্মসাৎঃ চক্রের এক নারী সদস্যকে গ্রেফতার মেহেরপুরে ফারুক বাহিনীর জমি দখল ও চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি”র অভিযানে বহু অপকর্মের হোতা জালাল গ্রেফতার আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতা গ্রেফতার নরসিংদীর শিবপুরে ছায়াবিথী বিদ্যা নিকেতনে ক্রীড়া সামগ্ৰী ও ফলজ চারা বিতরন করলেন ইউএনও মাতৃ জগত ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিকেরা চকরিয়ায় অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতা জিসানের মরদেহ উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব বহিষ্কার

Reporter Name

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিক পরিচয়ে তৈরি পোশাকবাহী একটি কাভার্ড ভ্যান আটকে চাঁদা দাবি, চালককে মারধর ও মালামাল লুটের অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে পল্লবকে সংগঠন থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে থানা-পুলিশ।

এর আগে গত রোববার রাতে ক্ষতিগ্রস্ত ‘আকন্দ ফ্যাশন সোয়েটার’ কারখানার পরিচালক মো. হারুন রশিদ লিটন বাদী হয়ে পূর্বধলা থানায় এ মামলা করেন। মামলায় সালমান রহমান পল্লব ও মোরাদ মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে দুর্গাপুরের কেট্টা বাজার এলাকার আকন্দ ফ্যাশন সোয়েটার কারখানা থেকে ৭১টি বস্তায় মোট ৫ হাজার ২২৮ পিস সোয়েটার নিয়ে একটি কাভার্ড ভ্যান গাজীপুরের মোহাম্মাদী সোয়েটার লিমিটেডের উদ্দেশে রওনা হয়। গাড়িটি পূর্বধলার গোহালাকান্দা ইউনিয়নের মাঝিপাড়ায় পৌঁছালে পল্লবের নেতৃত্বে দুর্বৃত্তরা সেটির গতিরোধ করে চাবি ছিনিয়ে নেয়।

এ সময় নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে গাড়িতে অবৈধ মাদকদ্রব্য রয়েছে বলে চালক মো. শরিফ ও সহকারী মো. শাহাজাহান আলীকে ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে চালককে মারধর করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকার করায় প্রাণনাশের হুমকি দিয়ে কাভার্ড ভ্যানটি শ্যামগঞ্জ বাজারের একটি কলেজের সামনে নিয়ে আটকে রাখা হয়।

পরবর্তীতে কারখানার মালিকপক্ষের প্রতিনিধিরা এসে গাড়িটি ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও চাঁদার টাকা না পেয়ে আসামিরা গাড়ি থেকে ৬৮ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা মূল্যের ৭৭৩ পিস সোয়েটার লুট করে নেন। এজাহারে আরও উল্লেখ করা হয়, পল্লব নিজেকে ছাত্রদল নেতা এবং তার ভাই পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা দাবি করে প্রভাব খাটানোর চেষ্টা করেন। বিষয়টি স্থানীয় প্রশাসন ও জেলা ছাত্রদল নেতাদের জানানো হলে তাদের মধ্যস্থতায় লুট হওয়া পণ্যের মধ্যে ৭৬৬ পিস সোয়েটার ফেরত দেওয়া হয় এবং রাত চারটার দিকে চালকসহ গাড়িটি ছাড়িয়ে নেওয়া হয়।

এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাতেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সালমান রহমান পল্লবকে বহিষ্কার করে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।



Our Like Page
Developed by: BD IT HOST