June 29, 2026, 12:17 am
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাংবাদিক মানিক রায়ের ঘর পুড়ে ছাই

Reporter Name

আমির হোসেন, ঝালকাঠি জেলা প্রতি‌নি‌ধিঃ

ঝালকাঠি শহরে ভয়াবহ অগ্নিকান্ডে চ্যানেল আই এর ঝালকাঠি প্রতিনিধি ও স্থানীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়ের ঘর পুড়ে ছাই হয়ে গেছে।শনিবার সাড়ে ৭টার দিকে শহরের পূর্বচাঁ দকাঠি জেলে পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শহরের ওই এলাকায় একটি বিশাল কাঠের ঘরে ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায় ও তার দুই ভাই গনেষ রায় ও রতন রায় পরিবার নিয়ে বসবাস করেন। রাত ৮টার দিকে ঘরের দোতালায় হঠাৎ আগুনের শিখা দেখতে পেয়ে পরিবারের লোকজন ছুটোছুটি শুরু করেন। মুহুর্তের মধ্যে লেলিহান আগুন কাঠের ঘরটিতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে ততক্ষনে আগুনে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ সাংবাদিক মানিক রায় জানান, আগুনে পুড়ে ঘর ও মালামাল কিছুই রক্ষা পায়নি। ঘরসহ এতে তিন ভাইয়ের পরিবারের কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST