April 21, 2026, 6:21 pm
শিরোনামঃ
ঢাকার ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপির কড়া বিধিনিষেধ, যা যা জানা প্রয়োজন তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জন গ্রেফতার সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে : আইজিপি অনলাইনে আয়ের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাংবাদিক সানজিম মিয়া কে পঙ্গু করে দেয়ার হুমকি – মামলার প্রস্তুতি চলছে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি

Reporter Name

নিজস্ব প্রতিনিধি, রংপুর

গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ আলীর বিরুদ্ধে ধারা বাহিক দূর্নীতির সংবাদ প্রকাশের জের ধরে স্থানীয় সাংবাদিক সানজিম মিয়া কে সরাসরি পঙ্গু করে দেয়ার হুমকি দিয়েছে চেয়ারম্যানের অনুসারী মিঠুল মিয়া।

হুমকিদাতা মিঠুল মিয়া ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামের শমসের আলী ওরফে বল্টু মেলেটারির ছেলে।আসন্ন ১৪ নভেম্বর কেএনবি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৭নং প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছে।

চেয়ারম্যানের সাহসে সংবাদ সংগ্রহে বাঁধা দেন তিনি।ঈদে প্রধানমন্ত্রীর উপহার ১০কেজি চাল বিতরণে চুরি,খাস জমির সরকারি গাছ কেটে বিক্রির সত্যতা যাচাই,সড়ক বাতি তুলে চেয়ার ম্যানের নিজ বাড়িতে স্থাপনসহ নানা অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে কচুয়া বাজারের বাসার মিয়ার চায়ের দোকানে প্রকাশ্যে হুমকি প্রদান করেন মিঠুল মিয়া ও তার সহযোগী আতাউর রহমান। সাংবাদিক কৌশলে সম্পূর্ণ ঘটনা মোবাইলে রেকর্ড করে রাখেন যা থানায় জমা করবেন।

স্থানীয় সাংবাদিক সানজিম মিয়া জানায়, প্রতি নিয়ত হুমকি পেয়ে আমার এবং আমার পরিবারের নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত। আমি বিষয়টি নিয়ে অতি দ্রুত গঙ্গাচড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করবো। আমার বিশ্বাস দূর্নীতির বিরুদ্ধে জাগ্রত কলম যোদ্ধাদের পাশে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রফুল্লচিত্তে সহায়ক ভূমিকা পালন করবে।



Our Like Page
Developed by: BD IT HOST