June 29, 2026, 9:19 pm
শিরোনামঃ
জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাড়ে ৫ লাখ টাকা সহায়তা পাবেন বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা

Reporter Name

মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি

অসচ্ছল শিক্ষার্থীদের সাড়ে ৫ লাখ টাকা সহায়তার ঘোষণা দিল গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রশাসন। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. শরাফত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রতি বিভাগ থেকে প্রকৃত অসচ্ছল শিক্ষার্থীদের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের নির্দিষ্ট ফরমে আবেদন করার আহ্বান জানানো হয়। জানা যায়, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে মোট ৩৪ বিভাগ থেকে ৩০ বিভাগের ৬ জন শিক্ষার্থীকে সার্বিক বিবেচনা সাপেক্ষে আর্থিক সাহায্য করা হবে। তবে রাষ্ট্রবিজ্ঞান, ইএসডি, ইতিহাস ও কৃষি বিভাগের শিক্ষার্থী বেশি হওয়ায় এই বিভাগগুলো থেকে আটজন শিক্ষার্থীকে সাহায্য দেওয়া হবে।

এছাড়াও বিএনসিসির সদস্যদের মধ্য থেকে মোট ১৫ জন সদস্যকে এই সহায়তার আওতায় আনা হবে। এক্ষেত্রে সাধারণ শিক্ষার্থী প্রতি আড়াই হাজার টাকা করে ও বিএনসিসি ক্যাডেটদের জন্য তিন হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে। এতে মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় পাঁচ লাখ ৭৫ হাজার টাকা।

এ বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. শরাফত আলী বলেন, সামনে সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য এই সহায়তা করা হবে। অন্যান্য বছরের মতো এবারো যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বেতন ও সেমিস্টার ফি প্রদানে পাশে থাকতে পারে সেই লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।



Our Like Page
Developed by: BD IT HOST