August 26, 2026, 11:07 am
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাতই মার্চের কবির জন্যে অর্ঘ্য পীযূষ কান্তি বড়ুয়া

Reporter Name

নিজস্ব প্রতিবেদক – আজকে যারা কথায় কথায় বাংলাদেশের দোষ ধরে তারা কি আর কেউ দেখেছে পশ্চিমা সাপ ফোঁস করে?সাতই মার্চের ভাষণ যদি একটু খেতো টাল কোথাওরক্তবন্যা বইতো জানো আজকে যারা গাল ছোটাও?সেদিনের সেই দুপুর ছিলো রোদের নূপুর দিয়ে পায় সারা দেশের বাঙালিকে সাহস দিয়ে সে কাঁপায় বুঝতে পারে যারা ছিলো উদ্যানের সেই সিন্ধুতে বাঙালির সব শক্তি-সুধা তর্জনীর এই বিন্দুতে।চেনা পথে না গিয়ে যায় সাত রাস্তার পথ ঘুরে দেখল কবি আকাশজুড়ে শকুনদেরই রথ উড়ে

অপারেশন ব্লিৎজ সাজিয়ে রইলো ওরা চুপ করে
সেদিনের সেই বিকেল এলো আশীর্বাদের রূপ ধরে।পৌনে তিনটা হতে কবি মহাকাব্যের দেয় সুধা লক্ষ লক্ষ মানুষ সেদিন ভুললো পেটের সব ক্ষুধাই য়াহিয়া র সব চরেরা বেতার হতে রাখে দূর কিন্তু তবু নিয়তি আজ সাতই মার্চের মাখে সুর।

যার যা আছে বললো কবি দুর্গ গড়ো তাই দিয়ে
যদি কভু পশ্চিমাদের কারাগারে যাই গিয়ে তোমরা তবু হাল ছেড়ো না পারবে না কেউ দাবাতে মুক্ত হবে বীর বাঙালি পারবে না ঢেউ থামাতে।শেখ মুজিব এক মহান কবি রাজনীতিরই ময়দানে সব শোষকেই সাত মার্চের ভাষণকে আজ ভয় মানে ইউনেস্কো গর্ব করে এই কবিতার তারাই ঘর বুক ফুলে যায় আজ আমাদের বঙ্গবন্ধুর যারাই স্বর।



Our Like Page
Developed by: BD IT HOST