June 1, 2026, 2:49 pm
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাধারণ জনগণের কথা বিবেচনা করে কাজ করুন- ডিসি মুফিদুল আলম

Reporter Name

প্রথম বাংলা : আমরা প্রত্যেকেই এক একটা দপ্তরের প্রধান” আমরা যদি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ নেই, তাহলেই ময়মনসিংহের সাধারণ মানুষ ভালো থাকবে। অন্যথায় সাধারণ মানুষের দূর্ভোগ বাড়তেই থাকবে। আপনারা সকলে সাধারণ জনগণের কল্যাণে কাজ করুনতাদের কথা বিবেচনায় জনস্বার্থে কাজ করুন। দেশটা আমাদের সবার”সবাই মিলেই দেশকে ভালো রাখতে হবে। ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় রবিবার (২২জুন) এসব কথা বলেন জেলা প্রশাসক মুফিদুল আলম। জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় ময়মনসিংহ জেলার অন্যান্য সকল সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভাপতি যানজট নিরসনে রাস্তা মেরামতের নির্দেশ দেন অবৈধ দোকানপাট উচ্ছেদে কেন দৃশ্যমান পদক্ষেপ নেই তার বিষয়েও জানতে চান। বর্তমানে ডেঙ্গু এবং করোনার উৎপাদ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। সভাপতি লার্ভিসাইড প্রয়োগ ও জনস চেতনতার উপর জোর দিতে বলেন সিটি কর্পোরেশনকে। সিটি কর্পোরেশন অনুমতিবিহীন হাই রাইজ (উঁচু) বিল্ডিংগুলো শনাক্তকরণের কাজ করছে সবাই মত প্রকাশ করেন।

সড়ক ও জনপথ বিভাগ দেশের জনসেবায় সরাসরি জড়িত উল্লেখ করে সভাপতি বলেন, হাইওয়ে রাস্তায় প্রয়োজনীয় গতিরোধক এবং রংকরণ যেন অতিসত্বর সম্পন্ন করা হয়। দুর্ঘটনাপ্রবণ তারাকান্দা এবং ফুলপুর উপজেলায় কেন বারবার একই স্থানে দুর্ঘটনা ঘটছে সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে স্কুলের বিতর্কি ত নাম চিহ্নিতকরণ এবং সেগুলো পরিবর্তনের বিষয়ে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন সভাপতি। ইউকেলিপ্টাস এবং আকাশমণি গাছ পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ। এসব গাছগুলো কর্তনের বিনিময়ে সরকার প্রণোদনা দিচ্ছে বলে জানানো হয়।

এছাড়াও জেলার অন্যান্য সরকারি দপ্তরকে তার নিজ নিজ ক্ষেত্রে জনস্বার্থে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন সভাপতি।



Our Like Page
Developed by: BD IT HOST