September 17, 2026, 1:56 am
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার করেছে ডিবি

Reporter Name

প্রথম বাংলা : ঢাকার নবাবগঞ্জ থেকে সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক যুব মহিলা লীগ নেত্রী সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২৩ জুন) সকালে সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া।

তিনি বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগে ডিবি ওয়ারী বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করেছে।’

ডিবি সূত্র জানায়, সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যার মধ্যে দুর্নীতি, রাজনৈতিক সহিংসতায় উসকানি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে নবাবগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে রবিবার (২২ জুন) জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি হিসেবে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকেও গ্রেপ্তার করেছে ডিবি। রাজধানীর মনিপুরী পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যম কে জানান, রোববার রাতে মনিপুরী পাড়া থেকে সাবেক এমপি ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করেছে ডিবির একটি বিশেষ দল।

তুহিন ও বিপ্লব—দুজনেই একটি সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। বিশেষ করে ফয়সল বিপ্লবের বিরুদ্ধে চলমান জুলাই আন্দোলনের সময় সহিংসতা ও হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ভূমিকা থাকার অভিযোগ রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST