November 22, 2026, 1:27 am
শিরোনামঃ
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি নবনিযুক্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির যোগদান ও দায়িত্বভার গ্রহণ শাহজাদপুরে বিএনপি নেতা হোসাইন শহীদ মাহমুদ গ্যাদনের জানাযা কক্সবাজার সদর উপজেলার নতুন ইউএনও রুম্পা ঘোষ: একজন মানবিক ও দায়িত্বশীল প্রশাসক নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চারজনকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা সাংবাদিক আনানের মুক্তি: ফয়সাল সাগরসহ দুজনকে মামলা থেকে অব্যাহতির দাবী-সাংবাদিক পরিবার সুনামগঞ্জের এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ আগামী শনিবার সশস্ত্র বাহিনী দিবস বারিধারা থেকে আ.লীগের সাবেক এমপিকে গ্রেপ্তার করেছে এসআরবি ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা

Reporter Name

প্রথম বাংলা : সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা সোমবার (০৯ মার্চ) অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী, এনডিসি। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ গোলাম মোস্তফার সঞ্চালনায় এতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভাগীয় সমাজসেবা,এলজিআরডি,স্বাস্থ্য,পরিবে শ,কৃষি সম্প্রসারণ,প্রাণিসম্পদ,সমবায়,যুব উন্নয়ন, মাধ্যমি ক ও উচ্চ শিক্ষা,প্রাথমিক শিক্ষা,বিআরডিবি,মহিলা বিষয়ক অধিদপ্তর’ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দপ্তরপ্র ধানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভাপতি বলেন, উপবৃত্তি প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থী মনোন য়নের সময় স্বজনপ্রীতি পরিহার করে যারা মেধাবী বা সেরা দশের মধ্যে আছে, তাদেরকে বাছাই করতে হবে। ক্রিটি ক্যাল রোগের জন্য বৈধ আবেদনের প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে তাৎক্ষণিক ভিত্তিতে মিটিং করে বরাদ্দ প্রদান করতে হবে, যাতে ভাতাভোগীর উপকার হয়। জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে সময়ক্ষেপণ করা যাবে না।

সমাপনী বক্তব্যে সভাপতি বলেন, জটিল রোগের ক্ষেত্রে এককালীন অনুদান এক লক্ষ টাকা করা যায় কি না সে ব্যাপারে পদক্ষেপ নিন। বর্তমান সরকারের ইশতেহারের একটা গুরুত্বপূর্ণ অংশ সামাজিক নিরাপত্তা কর্মসূচি। যার প্রথম পদক্ষেপ প্রান্তিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ।

সমাজসেবা কার্যালয়ের সহায়তায় সারাদেশে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। আগামীকাল ১০ মার্চ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হবে। মধ্যপ্রাচ্যে সংকটের কারণে ফ্যামিলি কার্ড আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আপনারা সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা প্রদানের ক্ষেত্রে মানবিক দৃষ্টিতে দেখবেন যাতে মানুষ অফিসে এসে ফিরে না যায়। ভাতা প্রদানের ক্ষেত্রে ভাতাভোগীর দৃষ্টিতে সমস্যাটাকে দেখুন, সহমর্মিতা দেখান। সাধারণ জনগণের দৌড়গোড়ায় সেবা পৌঁছে দিন।



Our Like Page
Developed by: BD IT HOST