June 27, 2026, 9:52 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সারদায় অনুষ্ঠিত হলো এএসপিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

Reporter Name

প্রথম বাংলা – সহকারি পুলিশ সুপারদের (শিক্ষানবিস) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৫) সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে।

মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী(অব.)প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে অভি বাদন গ্রহণ ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থী দের মাঝে অ্যাওয়ার্ড প্রদান করেন।

এ সময় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম, প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজি) মোঃ মাসুদুর রহমান ভূঞা মঞ্চে ছিলেন।কুচকাওয়াজে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৩ জন ও ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৫৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

বিভিন্ন বিষয়ের শ্রেষ্ঠত্ব অর্জনকারীরা হলেন, এএসপি প্রবেশনার মোঃ রুহুল আমিন লাবু (Best Probationer, Best Academic & Best Shooter) এবং এএসপি প্রবেশনার এম. সায়েলিন (Best in field Activities & Best in Horsemanship)।

বর্ণাঢ্য প্যারেড অনুষ্ঠানে মেজর জেনারেল এস এম আসাদুল হক,এনডিসি,পিএসসি,জিওসি,১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার,বগুড়া এরিয়া,বগুড়া সেনানিবাস,অধ্যাপক ডা. মোহা ম্মদ জাওয়াদুল হক,উপাচার্য,রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, আবু নাছের মোহাম্মদ খালেদ,অতিরিক্ত আইজি (এইচআরএম) মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ কমিশনার, আরএমপিসহ উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST