August 17, 2026, 6:00 am
শিরোনামঃ
৭৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা মতিঝিল বিভাগ কোম্পানীগঞ্জের চরকলমীর গৃহবধু কোহিনুর নেশাখোরস্বামী জহিরের নির্যাতনে পঙ্গু হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে আমাদের সবাইকে সচেতন হতে হবে : ডিসি ময়মনসিংহ মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি চলন্ত রিকশা থেকে নারীর চেইন ছিনতাই, শাহবাগ ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহের ত্রিশালে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি, হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসে স্বঘোষিত দূর্নীতিবাজ, পিএস বাবুর অবৈধ অর্থ বানিজ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করছে হাইওয়ে পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর,সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। ধর্মীয় সম্প্রীতি এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসীম কুমার বাণী ও সম্পাদক শ্রী বাসুদেব।

এছাড়াও উপস্থিত ছিলেন শাহজাদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নাদিম আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আরাফাত আলী এবং মিযান রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, শ্রমিক দলের নেতা খোকন প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেন, ধর্মীয় উৎসবগুলোকে কেন্দ্র করে আমাদের সমাজে সম্প্রীতি এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই মূল উদ্দেশ্য। এছাড়াও তিনি সবাইকে উৎসবের আনন্দ নিরাপদ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের আহ্বান জানান।



Our Like Page
Developed by: BD IT HOST