সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড কেডিএস লজিস্টিকস ডিপো তে কাভার্ডভ্যান চাপায় মোহাম্মদ হোসেন মুন্না (৩৪) নামে এক শ্রমিকের নিহত হয়েছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে বুধবার রাতে সীতাকুণ্ড মডে ল থানায় মামলা দায়ের করেছে নিহতের ছোট ভাই। মামলায় ডিপোর ব্যবস্থাপকসহ ৪ জনকে আসামী করা হয়।মামলায় অভিযুক্ত আসামীরা হলেন—ডিপোর ব্যবস্থাপক মোঃ আলমগীর হোসেন (৩৫), পরিবহন শাখার কর্মকর্তা আবদুর রহমান (৩৫) ও সিকিউরিটি ইনচার্জ মোহাম্মদ আফছার (৩৫) ও কাভার্ডভ্যান চালক রবিউল হোসেন (৩০)।নিহত যুবক চাঁদপুর জেলার সদর থানার বাবুরহাট এলাকা র হান্নান মিয়াজীর পুত্র।
মামলা সূত্রে জানা যায়, ঢাকা থেকে কাভার্ডভ্যানে করে রপ্তানিপণ্য নিয়ে গত সোমবার বিকেলে সীতা কুণ্ডের কেডিএস কন্টেইনার ডিপোতে যান কাভার্ড ভ্যান মালিক মোহাম্মদ হোসাইন। তার মালিকানা ধীন গাড়ীতে চালক ছিলেন রবিউল হোসেন। সন্ধ্যায় ডিপো কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে মালামাল নামানোর কাজ শুরু হয়। ডিপোর সিগন্যালম্যান,অপারেটর ও স্টাফদের নির্দেশনা অনুযায়ী কাজ করেন কাভার্ড ভ্যান চালক রবিউল। ডিপো কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে কাভার্ডভ্যানের চাপায় পড়ে মোহাম্মদ হোসাইন গুরুতর আহত হন।
দুর্ঘটনা পরবর্তীতে ডিপো কর্তৃপক্ষ কোনো ধরনের চিকিৎসার ব্যবস্থা করেননি। তারা আহত হোসাইন কে কাভার্ডভ্যানে করে চালককে দিয়ে কন্টেইনার ডিপো থেকে বের করে দেয়। পরে চালক তাকে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে যান। কিন্তু আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে চমেক হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসা ধীন অবস্থায় গতকাল বুধবার সকালে তার মৃত্যু হয়।এই ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আবু সাইদ বলেন,ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা য় দায়িত্বে অবহেলার অভিযোগে নিহতের ছোট ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামীদের আটক পূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।