September 12, 2026, 10:19 pm
শিরোনামঃ
আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান গাজীপুরে অনুষ্ঠিত জেলা প্রশাসকের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম, নতুনবাজা রে বিএনসিসি ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে অংশগ্রহণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সীতাকুণ্ডে চাঁদা না দেওয়ায় অটোরিকশা চালক কে খুন, আটক ৪

Reporter Name

সীতাকুণ্ড প্রতিনিধিঃচট্টগ্রামের সীতাকুণ্ডে ৫ হাজার টাকা চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে অটোরিকশা চালক মোঃ এমরান হোসেন (২০) কে ছুরিকাঘাত করে খুন করেন তার সহকর্মী ও সিএনজিচালক সমিতির নেতারা। গত ২২ সেপ্টেম্বর ২২,রাত ৮টার দিকে উপজেলার মধ্যম মহাদেবপুর এলাকায় ইপসা অফিসের সামনে অটোরিকশা চালক মোঃ এমরান হোসেনকে ছুরিকাঘাত করে খুন করার দায়ে নূর আহম্মদসহ চার সিএনজি চালককে আটকের পর রিমান্ডে এনে এসব তথ্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)

আটককৃত বাকি ৩ অটোরিকশা চালক হলেন মোঃ জাহেদ হোসেন (২০),মোঃ মোস্তাফিজুর রহমান সাকিব (২০) ও মোঃ ইসমাইল হোসেন রানা (২৪) এদের মধ্যে জাহেদ ও মোস্তাফিজের বাড়ী সীতাকুণ্ড পৌরসভায়। আর সাকিব ও ইসমাইলের বাড়ী বাড়বকুণ্ড ইউনিয়নে। তারা চারজনই সিএনজি অটোরিকশা চালানোর পাশাপাশি দক্ষিণ বাইপাস সিএনজি অটোরিকশা মালিক সমিতি’র সঙ্গে যুক্ত ছিলেন।

পিবিআই জানায়,নূর আহম্মদের লাইনে সিএনজি চালাতেন নিহত একরাম হোসেন। তবে নূর আহম্ম দের খোলা দক্ষিণ বাইপাস সিএনজি অটোরিকশা মালিক সমিতি’তে ৫ হাজার টাকা লাইনের চাঁদা দিতে অপরাগতা জানায় একরাম। তাই একরামকে খুনের পরিকল্পনা আঁকতে গত ২২ সেপ্টেম্বর উপ জেলার বাড়বকুণ্ড বাজারে বৈঠকে বসেন তারা। সেখানে নূর আহম্মদ হত্যার ছক আঁকেন। ঐদিন রাতে একরামের সিএনজি অটোরিকশাকে অনুসরণ করতে করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মধ্যম মহাদেবপুর এলাকায় ইপসা অফিসের সামনে পৌঁছালে গতিরোধ করেন তারা। সেখানে সবাই একরাম উপর্যপুরি মারধর ও ছুরিকাঘাত করেন।

একপর্যায়ে লোকজন বেড়ে গেলে একে একে অটো রিকশা ও বাসযোগে সটকে পড়েন। তবে স্থানীয়দের উপস্থিতিতে অবস্থা বেগতিক দেখে উদ্ধারের নাটক সাজিয়ে একরামকে হাসপাতালে নিয়ে যায় আটক জাহেদ নামে এক সিএনজি চালক। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের ভাই নুরুল হুদা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

থানা পুলিশের পাশাপাশি মামলাটির ছায়াতদন্ত শুরু করে পিবিআই। একপর্যায়ে গত ২৫ জানুয়ারী সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়ি ত থাকার অভিযোগে চার জনকে আটক করে পিবি আই। পরদিন তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড করলে রিমান্ড শুনানি শেষে চট্টগ্রামে র সিনিয়র জুর্ডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খানের আদালত আসামী নূর আহম্মদ ও জাহেদ হোসেনের ৪ দিন এবং সাকিব ও রানার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে আনার পর আসামীদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদেই এসব তথ্য বেরিয়ে এসেছে গত শনি বার ২৮ জানুয়ারী সকাল ১১টার সময় তাদের নিয়ে উপজেলার ফায়ারসার্ভিস এর সামনে ঘটনাস্থলের পাশের একটি পুকুর থেকে হত্যায় ব্যবহারিত ছুরি টিও উদ্ধার করা হয়। উক্ত বিষয়টি সাংবাদিক দের নিশ্চিত করেন পিবিআই চট্টগ্রাম জেলা ইউনিটের বিশেষ পুলিশ সুপার নাজমুল হাসান।



Our Like Page
Developed by: BD IT HOST