July 2, 2026, 3:31 pm
শিরোনামঃ
সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে গুরুত্ব দিচ্ছে – ওয়াহাব আকন্দ এমপি শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিললো ১৬০টি স্বর্ণের বার র‍্যাব-১৪-এর অভিযানে ময়মনসিংহের শম্ভুগঞ্জ গোলচত্বরে ভারতীয় পণ্যসহ আটক ২ জন বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত ও অভিভাবকদের সুবিধার্থে নিরলসভাবে কাজ করছে ডিএমপি দুদকের মহাপরিচালক পদে রদবদল অতিরিক্ত মহাপরিচালক (গ্রেড-২) পদে স্থায়ী পদোন্নতি পেলেন জামাল হোসেন চন্দ্রগঞ্জে একশত পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া পরিদর্শক বাবর, ঘুষ বাণিজ্য সিন্ডিকেটের গুরুতর অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সীতাকুণ্ডে পৃথক দুইটি অভিযানে ফেন্সিডিল, গাঁজাসহ আটক ২

Reporter Name

আবদুল মামুন, সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুটি অভিযানে ৯৮ বোতল ফেন্সিডিল এবং ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।র‌্যাব-৭ চট্ট গ্রাম সূত্রে জানা যায়,গত মঙ্গলবার (২৮ মার্চ) সীতাকুণ্ড এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৯৮ বোতল ফেন্সিডি ল এবং ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ দুই জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ চট্টগ্রাম এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে

জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বারৈয়ারহাট হতে একটি যাত্রীবাহী বাসযোগে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল সীতাকুণ্ড থানাধীন ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি বাসকে থামার সংকেত দিলে বাসটি চেক পোস্টের সামনে এসে থামায়। বাসটি থামার সাথে সাথে একজন ব্যক্তি হাতে একটি ট্রাভেল ব্যাগ সহ বাস থেকে নেমে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা চট্টগ্রামের পাহাড়তলী থানার বউ বাজার এলাকার মৃত নাছির আহমেদ এর পুত্র মোঃ আবুল হোসেন বাছা (৩০) কে আটক করে।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আবুল হোসেনের হাতে থাকে ট্রাভেল ব্যাগ হতে তার নিজ হাতে বের করে দেয়া মতে মোট ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ আসামীকে আটক করা হয়। আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,সে দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে পরবর্তীতে সীতাকুণ্ড সহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধার কৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। উল্লেখ্য সিডিএমএস পর্যালোচনা করে আটককৃত আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীরর পাহাড়তলী থানায় মাদকদ্রব্য সংক্রান্ত ১টি মামলা রয়েছে।

অপর দিকে র‌্যাব-৭,চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,কতিপয় মাদক ব্যবসায়ী বারৈয়ারহাট হতে একটি যাত্রীবাহী বাসযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছে।উক্ত তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার ২৮ মার্চ বিকাল সাড়ে ৩টার দিকে র‌্যাব-৭,চট্টগ্রামের একটি আভিযানিক দল সীতাকুণ্ড থানাধীন ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি বাসকে থামার সংকেত দিলে বাসটি চেক পোস্টের সামনে থামার সাথে সাথে একজন ব্যক্তি হাতে একটি কালো ব্যাগ সহ বাস থেকে নেমে পালানোর চেষ্টা কালে র‌্যাব সদস্যরা ফেনী জেলার ছাগলনাইয়া থানার মটুয়া এলাকার মৃত আলী আশরাফ এর পুত্র বাদশা মিয়া (২৪) কে আটক করে।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত বাদশার হাতে থাকে ব্যাগ হতে তার নিজ হাতে বের করে দেয়া মতে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়। আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে পরবর্তীতে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২লক্ষ টাকা। উল্লেখ্য সিডিএমএস পর্যালোচনা করে আটককৃত আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় ১ টি এবং চট্টগ্রামের সীতাকুণ্ড ও মীরসরা ই থানায় ১টি করে মোট ৩টি মাদকদ্রব্য সংক্রান্ত রয়েছে।আটককৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST