সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র উপকূলের কুমিরা ফেরি ঘাট থেকে এক অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকাল ৫ টার দিকে উপজেলার ৭নং কুমিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সমুদ্রের বেরীবাঁধ সংলগ্ন কুমিরা ফেরিঘাট এলাকার প্রায় ১৫শ মিটার দক্ষিণ দিক থেকে একটি মহিলার লাশ উদ্ধার করেছে কুমিরা নৌ-পুলিশ। মহিলাটির অানুমানিক বয়স ৪০/৪৫ বছর বলে ধারণা করা যায়। গাউসিয়া কমিটির সীতাকুণ্ড শাখার একটি টিম এসে উদ্ধারের কাজে নৌ-পুলিশকে সহযোগীতা করেন।
এ ব্যাপারে কুমিরা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ চাঁন মিয়া বলেন, উপজেলার কুমিরা ফেরিঘাট থেকে ১৫০০ মিটার দক্ষিণে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সোরতাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এই ঘটনায় নৌ- পুলিশের পক্ষ থেকে সীতাকুণ্ড মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।