June 30, 2026, 7:40 am
শিরোনামঃ
জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সুপ্রিম কোর্টের সব রায় পড়া যাবে বাংলায় ওয়েবসাইট প্রকাশ

Reporter Name

নিজস্ব ডেস্ক:

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে উচ্চ আদালতের সব রায়-আদেশ বাংলা ভাষায় অনুবাদের জন্য একটি বিশেষ প্রযুক্তি উদ্বোধন করা হয়েছে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ সোমবার সুপ্রিম কোর্টে এই প্রযুক্তিগত সেবার উদ্বোধন করেন। এটি ব্যবহার করে এখন থেকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত ইংরেজি ভাষায় প্রদত্ত সব রায়-আদেশ গুগলের প্রযুক্তির সহায়তায় আইনজীবী, বিচারপ্রার্থী বা যে কেউ বাংলায় অনুবাদ করে দেখতে পারবেন।

এই প্রযুক্তি সুপ্রিস কোর্টের ওয়েবসাইটে এমনভাবে সংযুক্ত করা হয়েছে,যার মাধ্যমে যেকোনো ব্যক্তি ইংরেজি ভাষায় প্রদত্ত রায় বা আদেশ, তা যত বড়ই হোক না কেন,তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলায় পড়তে পারবেন।

এই প্রযুক্তিগত সেবা উদ্বোধনকালে আপিল বিভাগে র বিচারপতি ওবায়দুল হাসান,বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম,বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী,হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান,আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান,স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোছাইনসহ সুপ্রিম কোর্টের কোর্ট-প্রযুক্তি কমিটির সদস্য এম এম মোশেদ, আব্দুল মালেক ও মইনউদ্দিন কাদের উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST