September 9, 2026, 12:11 am
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সুবর্ণচরে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

Reporter Name

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-নোয়াখালী সুবর্ণচর উপজেলায় বেপরোয়া গতির ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছেন।নিহত জান্নাতুল ফের দাউস জান্নাতি (৭) উপজেলার ৬নং চর আমান উল্যাহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়া হাজী বাড়ির মো.ইউসুফের মেয়ে। সে স্থানীয় রাব্বানীয়া ফাজিল মাদ্রাসার প্রথম জামাতের শিক্ষার্থী ছিল।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের চর আমানউল্যাহ ইউনিয়নের নূরানী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার থেকে একটি মালবাহী ট্রাক সুবর্ণচর উপজেলার চরবাটা ভূঁইয়ার হাটের উদ্দেশ্যে যাত্রা করে, বিকেল সাড়ে ৫টার দিকে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির ট্রাকটি সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের নূরানী ফিলিং স্টেশনের সামনে জান্নাতিকে চাপা দেয়। এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে, মাথায় গুরুত্বর আঘাত পায়, পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ বাবু দেব প্রিয় দাশ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, ঘটনার পর পরই চালক পালিয়ে গেছে। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে। এ ব্যাপারে নিহত শিশুর পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।



Our Like Page
Developed by: BD IT HOST