September 17, 2026, 2:51 am
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সেনাবাহিনী প্রধানের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

Reporter Name

প্রথম বাংলা – সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, খাগড়াছড়ি এর অন্তর্গত একটি সেনা ক্যাম্প”২৯ মার্চ ২০২৫ (শনিবার):

পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ক্যাম্পের সকল সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের মনোবল ও কর্মতৎপরতা ধরে রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং পার্বত্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। অতঃপর, ক্যাম্প পরিদর্শন শেষে সেনাপ্রধান বান্দরবান এর অন্তর্গত একটি জোন সদর পরিদর্শন করেন।

পরিদর্শনকালে, তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন এবং পার্বত্য এলাকায় উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। পরিদর্শন শেষে সেনাবাহিনী প্রধান সকল সেনা সদস্যদেরকে তাদের বর্তমান কর্মকাণ্ড ও সাহসিকতার জন্য ধন্যবাদ জানান এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান।



Our Like Page
Developed by: BD IT HOST