June 19, 2026, 8:08 am
শিরোনামঃ
ময়মনসিংহে ১০ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬’ উদ্বোধন, চলবে ২৭ জুন পর্যন্ত শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেফতার ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার মারপিট ঘটনায় সাইফুল আটক আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০৯ জন গ্রেফতার : মাদক,রিভলভার,গুলি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রও উদ্ধার গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সৈয়দপুরে অতিরিক্ত ঋণের চাপে গৃহবধূর আত্নহত্যা

Reporter Name

সানজিম হোসেন বিদ্যুৎ – নিজস্ব প্রতিবেদক

শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় নীলফামারীর সৈয়দপুর শহরের রেলওয়ে অফিসার্স কলোনী এলা কায় এক গৃহবধূ আত্নহত্যার ঘটনা ঘটেছে। জানা যায়,অতিরিক্ত ঋণের চাপে লাইলী বেগম (৪০) নামে এক গৃহবধূ বাড়ির ভিতরের পেয়ারা গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সে। নিহত নারী ওই এলাকার পাপ্পুর স্ত্রী।

পরিবারিক সূত্রে জানা যায়, লাইলী বেগম (৪০) বিভিন্ন এনজিও থেকে প্রায় কয়েক লাখ টাকা ঋণ নিয়েছে। প্রতিদিনই ঋণের কিস্তির জন্য এনজিও কর্মীরা বাসায় আসে। দিতে না পারায় কথা কাটা কাটি হয় প্রায়। এমনকি তীক্ত কটু কথাসহ অকথ্য গালাগাল শুনতে হয়।

এতে অতিষ্ঠ হয়ে পড়েছে সে। ঋণ পরিশোধেরও কোন উপায় না পেয়ে প্রচণ্ড মানসিক চাপ থেকে আত্মহত্যা করে লাইলী। সকালে বাড়িতে কেউ না থাকায় সবার অগোচরে একাজ করে। পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সৈয়দপুর পৌরসভা ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন আক্তার জানান, মূলত পরিবারটি অত্যন্ত দরিদ্র অসহায়। ঋণের দায়ে জর্জরিত হয়ে পড়ায় এবং ঋণমুক্তির কোন উপায় না পেয়ে আত্মহত্যা করেছে লাইলী।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে হাসপাতালে যায়। লাইলীর মৃত্যু নিয়ে কোন অভিযোগ না পাওয়ায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST