November 1, 2026, 7:12 pm
শিরোনামঃ
ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ! ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিডব্লিউবি’র চাউল বিতরণে অনিয়ম লক্ষ্মীপুর, কমলনগর- রামগতিতে ইটভাটা বন্ধের আশঙ্কা দুশ্চিন্তায় হাজারো শ্রমিক- লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয় কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাশের হার ৫১.৪৪ শতাংশ ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা মীর রাব্বি গ্রেফতার জাতীয় অর্থনীতিতে নারীদের বহুমুখী অবদান” শীর্ষক আলোচনা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা- ২০২৬ অনুষ্ঠিত ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সোনারগাঁয়ে (বারদী) দিন দুপুরে দেদারসে বিক্রি হচ্ছে মাদক

Reporter Name

মোঃ তানভীর, সোনারগাঁও প্রতিনিধি ঃ-

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়ন এর আলমদী ৭নং ওয়ার্ডের দক্ষিণপাড়া চান্দেরভুলা কিছুক্ষণ দাড়ালে চোখে পরবে প্রকাশ্যে গাজা বিক্রির দৃশ্য। যেন হাট বসেছে মাদকের। কেউ বা কিনে নিয়ে যাচ্ছে কেউ বা সেখানেই খাচ্ছে মাদক।সবচেয়ে হতাশার বিষয় এই মাদক বিক্রেতা নারী। কিন্তু ঘটনার সত্যতা নিশ্চিত করতে ছদ্মবেশে যান একজন প্রতিবেদক।অভিযোগ আছে আইনশৃঙ্খলা বাহিনীকে মেনেজ করেই চলে এই ব্যবসা। এই দিকে চোখের সামনে মাদক বিক্রি হলেও স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।

এই ঘটনা দেখে স্থানীয় এক যুবক সাইফুল ইসলাম বাধা দিলে তাকে দেওয়া হয় হুমকি এবং তার নামে থানায় অভিযোগ দেওয়া হয়।সাইফুল ইসলাম বলেন আমার গ্রামের রেহেনা এবং তার স্বামী মজিবুর রহমান অনেক দিন যাবত এই কাজ করে আসছে।

আমি স্থানীয় চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল এবং মেম্বার মামুনুর রশীদ মামুন কে জানিয়েছি এবং লিখিত অভিযোগ দিয়েছি। গতকাল এই মহিলা আমার নামে থানায় মিথ্যা একটি অভিযোগ দিয়েছে।আমি চাই প্রশাসন এই বিষয়টি সঠিকভাবে তদন্ত করে আইনের আওতায় আনবে রেহেনা এবং তার স্বামী মজিবুর রহমান কে।



Our Like Page
Developed by: BD IT HOST