November 4, 2026, 6:30 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা : জাতীয় নির্বাচনের যেসব নেতাদের মনোনয়ন দেওয়া যায়নি, সে সব ত্যাগী নেতাদের জেলা পরিষদের প্রশাসক করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বর্তমানে দলীয় বিবেচনায় পদ পেলেও সব মিলিয়ে তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।

এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলেও জানিয়েছেন তিনি।শনিবার (৪ এপ্রিল) দুপুরে নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসকদের নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, জেলা নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশগুলো আইন আকারে পাস হলেই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা আসবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ঢাকা সিটি উত্তর করপোরেশনের সাবেক প্রশাসক এজাজের বিরুদ্ধে তদন্ত চলছে। দলীয় লোক ভবিষ্যতে নির্বাচন অংশগ্রহণ করবে বলে নিজেদের স্বার্থেই নিরপেক্ষ থাকবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী ( ফাইল ছবি)



Our Like Page
Developed by: BD IT HOST