August 28, 2026, 12:46 pm
শিরোনামঃ
সংঘাত নিরসন ও সাংবাদিকদের সুরক্ষায় নভেম্বরে নাইরোবিতে বসছে ‘গ্লোবাল প্রেস পিস সামিট ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তি’ কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ লক্ষ্মীপুর গণপূর্তে ‘সমঝোতার সিন্ডিকেট’: তদারকির অভাবে ঝুঁকিপূর্ণ ভবন, হরিলুট সরকারি বরাদ্দে (পর্ব-০১) নরসিংদীর শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ গণধ’র্ষণের অ’ভিযোগ ৪ জন আ’টক” রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন দর্শন আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয় : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জামালপুরে মিমি হত্যার রহস্য উদঘাটনের দাবি পিবিআইর : একটি মহল বাড়ীর মালিককে নিয়ে অপপ্রচার বিএনপি’র ক্ষমতা অপব্যবহার করে ধর্মীয় লেবাস সন্ত্রাসী শ্রমিক নেতা আক্তার মেম্বারে প্রত্যাবর্তন: আতঙ্কে মান্দারী ইউনিয়নের জনগণের দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক মার্চ হতে আগস্ট মাস পর্যন্ত ৫৫৫৮ টি মামলা নিষ্পত্তি

Reporter Name

প্রথম বাংলা:ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল মেট্রোপলি টন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে ২০২৫ সালের মার্চ হতে আগস্ট মাস পর্যন্ত ৫৫৫৮ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা মাধ্যমে মোট গ্রেফতারকৃত ১১৩২৩ জনের ২৭৭১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, ডিএমপির মতিঝিল বিভাগ গত মার্চ হতে আগস্ট মাস পর্যন্ত ৭৬৮ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩৭৮ টি মামলা রুজু করে। তাদেরকে ১ লক্ষ ৩৫ হাজার ৭০০ টাকা জরিমানা ও ৩৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

অন্যদিকে ডিএমপির ওয়ারী বিভাগ ৯৬৪ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৫১৮ টি মামলা রুজু করে। তাদেরকে ১ লক্ষ ৫৯ হাজার ৬৫০ টাকা জরিমানা ও ৩২৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

এছাড়াও ডিএমপির তেজগাঁও বিভাগ ১৬৭৫ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৭২৫টি মামলা রুজু করে। তাদেরকে ৪ লক্ষ ৩৮ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। একই সময়ে ডিএমপির গুলশান বিভাগ ১৩৪৪ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৭৪০টি মামলা রুজু করে এবং তাদেরকে ২ লক্ষ ৯ হাজার ২৩০ টাকা জরিমানা করা হয় ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

তিনি আরও জানান, ডিএমপির লালবাগ বিভাগ ৮৭৫ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৫০৫টি মামলা রুজু করে। তাদেরকে ২ লক্ষ ৮৯ হাজার ৪০০ টাকা জরিমানা ও ৪০৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। অন্যদিকে জা নান, ডিএমপির মিরপুর বিভাগ ২৭৬২ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ১২৬৭টি মামলা রুজু করে।তাদেরকে ১১ লক্ষ ১৮ হাজার ৩০০ টাকা জরিমানা ও ৪৫৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

এছাড়াও ডিএমপির উত্তরা বিভাগ ১৮৯৭ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৮৮৮টি মামলা রুজু করে। তাদের কে ৮ লক্ষ ১৬ হাজার ২৫০ টাকা জরিমানা ও ৮১৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। একই সময়ে ডিএমপির রমনা বিভাগ ১০৩৮ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রো পলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৫৩৭টি মামলা রুজু করে এবং তাদেরকে ৩ লক্ষ ৩৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় ও ২৭৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

উল্লেখ্য,গুরুতর নয় এমন অপরাধ এবং যে অপরাধমূলক কাজের জন্য লঘু শাস্তি হয়, সে সব অপরাধসমূহের বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়।



Our Like Page
Developed by: BD IT HOST