June 30, 2026, 3:31 am
শিরোনামঃ
জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

হাইমচরে জাটকা ধরায় ৬ জেলের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যামান আদালত

Reporter Name

এস এম পারভেজঃ

চাঁদপুরের হাইমচরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরায় ৬ জেলেকে দুই মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যামান আদালত।বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরী।

কারাদন্ড প্রাপ্ত জেলেরা হলেন-নুরল হক (৫৫),ইকবাল (৪০),ভুট্টো বেপারী (৫৫),মোহন হাওলাদার (৪৫), মোশারফ বেপারী (৩০) ও মো. মনির হোসেন (৩৫)। এসব জেলেদের বাড়ী হাইমচর উপজেলার চরভৈরবী ও নীলকমল এলাকায়।

শুক্রবার (২৪ মার্চ) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহনকারী হাইমচর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ তিনি বলেন,২৩ মার্চ সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত উপজেলা টাস্কফোর্স অভয়াশ্রম এলাকার চরভৈরবী ও সাহেবগঞ্জ এলাকা থেকে জাটকা ধরা অবস্থায় হাতে নাতে ৬ জেলেকে আটক করেন।

অভিযানকালে ৩০হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয় জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরী,কোস্টগার্ড হাইমচর নয়ানি আউটপোস্ট এর কন্টিনজেন্ট অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST