September 20, 2026, 5:12 am
শিরোনামঃ
অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি ঢাকার কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছ সাংবাদিক কী? গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ শাহজাদপুরে আলোকবর্তিকার উদ্যোগে বৃক্ষরোপণ ও কৃতি শিক্ষার্থী এবং সাংবাদিকদের ক্রেস্ট প্রদান গবেষণায় বিনিয়োগে এত কার্পণ্য কেন?উন্নয়নের দৃশ্যমান অবকাঠামো হচ্ছে, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম ভূঁইয়া আজ অসুস্থ, পাশে দাঁড়ানোর আহ্বান কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

হাসপাতালে মারা গেছেন বাবা- পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বাবা সোহরাব সরদারের (৭০) মৃত্যুর খবর শুনে তাকে দেখতে আসার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ছেলে সোলাইমান সরদারের (৩৮)।

সোমবার (৫জুন) দুপুর ১টা ৪০ মিনিটের সময় নড়িয়া উপজেলার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ সংলগ্ন শরীয়তপুর-নড়িয়া মহা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলাইমান সরদার (৩৮) নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চান্দনি গ্রামের সোহরাব সরদারের ছেলে।

জানা যায়, নিহত সোলাইমান সরদারের (৩৮) বাবা সোহরাব সরদার বেশ কিছুদিন ধরে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি অবস্থায় ছিলেন। আজ (৫জুন) দুপুর ১ টার সময় সোহরাব সরদার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাবার মৃত্যুর খবর শুনে বাবাকে দেখতে শরীয়তপুর সদর হাসপাতালের দিকে আসার জন্য রাস্তায় গাড়ির জন্য অপেক্ষারত অবস্থায় পিছন থেকে ছুটে আসা দ্রুত গতির এক মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ লামিয়া তাকে মৃত ঘোষনা করে ।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবা ও ছেলের এমন মর্মান্তিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আমরা ইতোমধ্যেই মোটরসাইকেল চালক কে আটক করেছি। নিহতের আপন কেউ এসে অভিযোগ করলে মামলা করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST