July 4, 2026, 8:35 am
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য মোনায়েম হায়দারকে গ্রেফতার করেছে সিটিটিসি

Reporter Name

প্রথম বাংলা – নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচারকারী ও অন্যতম সংগঠক মোনায়েম হায়দার (২৬) কে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে (১৬ মার্চ ২০২৫ ) সন্ধ্যায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।গ্রেফতারের সময় তার নিকট হতে হিজবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনসেট, চারটি সিম কার্ড ও একটি ফেইক ফেসবুক আইডি উদ্ধার করা হয়।

সিটিটিসি সূত্রে আরো জানা যায়,গ্রেফতারকৃত মোনায়েম হায়দা র বিভিন্ন নামে ফেসবুকে ভুয়া পেইজ খুলে নিষিদ্ধ ঘোষিত হিজ বুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচার করে আসছিলো এবং গোপনে হিজবুত তাহরীরকে সংগঠিত করে আসছিলো। সে গত ০৭ মার্চ ২০২৫ খ্রি. তারিখে রাজধানীর পল্টনে হিজবুত তাহরীরের মিছিলে অংশগ্রহণ এবং মিছিলের পূর্বে এবং পরবর্তীতে অনলাইনে বিভিন্ন ব্যক্তির সাথে সংগঠনের পক্ষে যোগাযোগের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST