August 10, 2026, 10:31 am
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় জজ আদালতের বিচারক নিহত এ কে এম সামিউল হক রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ হ্যালো ডিসিতে অভিযোগ : মুহূর্তেই ময়লার পরিষ্কার দ্রুত সমাধান ৭ বছরের কন্যাকে ধর্ষণ অভিযোগে বাবাকে গ্রেফতার মেয়ে স্বীকারোক্তিতে মিথ্যা প্রমাণিত হয়‘ষড়যন্ত্রের শিকার’ দাবি গ্রামবাসীর ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষায়তন সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় আর নেই বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি খাদ্য অধিদপ্তর কর্তৃক : ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শকের বিভিন্ন স্হানে বদলী মাদক,চুরি, ডাকাতি, ছিনতাই ইভটিজিং,জুয়াসহ বিভিন্ন অপরাধী বিরুদ্ধে অভিযান করে চন্দ্রগঞ্জ থানার ইনচার্জ নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

হ্যালো ডিসিতে অভিযোগ : মুহূর্তেই ময়লার পরিষ্কার দ্রুত সমাধান

Reporter Name

নিজস্ব প্রতিবেদক

হ্যালো ডিসিতে অভিযোগ : মুহূর্তেই পরিষ্কার ময়লার ভাগাড়
ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে কলাতিয়া খাল ও ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কার করা হয়েছে। ‘হ্যালো ডিসি’তে অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নিয়ে এসব ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।

সোমবার (১০ আগস্ট) ঢাকার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম হ্যালো ডিসি অ্যাপের এই অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) ফরোয়ার্ড করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সরেজমিন দেখা যায়, কলাতিয়া বাজার ও আশপাশের এলাকার গৃহস্থালি বর্জ্য দীর্ঘদিন ধরে কলাতিয়া খাল ও ব্রিজের নিচে ফেলা হচ্ছিল। নিয়মিত ময়লা ফেলায় সেখানে বড় ধরনের আবর্জনার স্তূপ তৈরি হয়। এতে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশ দূষিত হচ্ছিল।

স্থানটি কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মুখে হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে স্কুলে যাতায়াতের সময় শিক্ষার্থীদের ময়লার স্তূপ ও দুর্গন্ধের মধ্য দিয়ে চলাচল করতে হতো।

বিষয়টি ‘হ্যালো ডিসি’তে অভিযোগের মাধ্যমে জেলা প্রশাসনের নজরে আসে। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পরে কলাতিয়া খাল ও ব্রিজের নিচে জমে থাকা ময়লার স্তূপ অপসারণ করে স্থানটি পরিষ্কার করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এখানে নিয়মিত ময়লা ফেলা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। ‘হ্যালো ডিসি’তে অভিযোগ করার পর দ্রুত সময়ের মধ্যে ময়লা অপসারণ করায় তারা সন্তোষ প্রকাশ করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধানের লক্ষ্যেই ‘হ্যালো ডিসি’ সেবা চালু করা হয়েছে। নাগরিকদের অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তর ও উপজেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST