November 6, 2026, 6:24 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

১৪ বছরে গণমাধ্যম যে স্বাধীনতা পেয়েছে তা কখনো পায়নি – প্রধানমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা – গত ১৪ বছরে দেশের গণমাধ্যম যে স্বাধীনতা পেয়েছে তা আগে কখনো পায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে অসুস্থ, অসচ্ছল সাংবাদিক এবং নিহত সাংবাদিকদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‘দেশের কল্যাণে সমালোচনা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশের ক্ষতি হয় এমন কোনো সমালোচনা করবেন না।’

শেখ হাসিনা বলেন, ‘লেখায় মত প্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগ সরকারই দিয়েছে। সরকারের বিরুদ্ধে সমালোচনা থাকবেই তবে তা গঠনমূলক হতে হবে। সমালোচনা হতে হবে দেশের কল্যাণে, ক্ষতি করতে নয়।’

এ সময় দেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন সংবাদ পরিবেশনে সতর্ক থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ( ফাইল ছবি)



Our Like Page
Developed by: BD IT HOST