July 3, 2026, 10:26 pm
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

২২৪টি মামলার অভিযোগপত্র অনুমোদন হয়েছে – দুদক চেয়ারম্যান

Reporter Name

প্রথম বাংলা – আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন (দুদক) চোখ কান খোলা রেখে কাজ করবে বলে জানিয়েছেন দুর্নীতিবিরোধী সংস্থাটির চেয়ার ম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।‘নির্বাচনের বছর আমরা চোখ-কান খোলা রাখব আইন অনুসারে আমাদের যা করার তা নিরপেক্ষভাবে প্রতিপালনের চেষ্টা করব দুদক সাধ্যমতো কাজ করছে।’মঙ্গলবার ২১ মার্চ ঢাকার সেগুন বাগিচায় প্রধান কার্যালয়ে ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান একথা বলেন। এসময় দুদক কমিশনার মো. মোজাম্মেল হক খান ও মো. জহুরুল হক এবং কমিশন সচিব মো. মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন,দুদকে মামলা ,তদন্ত,অনুসন্ধান,সবকিছুই বেড়েছে আমাদের এই তথ্য কথা বলবে।’অর্থ পাচার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে দুদক কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান বলেন, দেশের টাকা বাইরে চলে গেছে। জনগণের প্রত্যাশা অনু যায়ী হয়ত দুদক এ নিয়ে কাজ করতে পারেনি।’আরও অনেকগুলো সংস্থা অর্থ পাচারের বিষয়ে কাজ করে এটি শুধু দুদকের কাজ নয় তারপরও দুদক চেষ্টা করছে পাচা রের অর্থ ফিরিয়ে আনার।’

এদিকে দুদকের ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে,কয়েকটি কারণে ২০২২ সালে আসা ৯৫ শতাংশেরও বেশি অনিয়ম দুর্নীতির অভিযোগ আমলে নেওয়া হয়নি এই কারণগুলো হচ্ছে,তফসিলভুক্ত না হওয়া এবং দুর্বল তথ্য-প্রমাণ।প্রতিবেদনের তথ্যমতে, ২০২২ সালে দুদকে ১৯ হাজার ৩৩৮টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে যাচাইবাছাই শেষে ৯০১টি বা ৪ দশমিক ৬৫ শতাংশ অভিযোগ অনুসন্ধানের জন্য হাতে নিয়েছে দুদক। আর ৩ হাজার ১৫২টি অভিযোগ বিভিন্ন মন্ত্রণালয়ে ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।এছাড়া ২০২২ সালে ২২৪টি মামলার অভিযোগপত্র অনুমোদন হয়েছে। আর ৪০৬টি এবং মাত্র ৪টি ফাঁদ মামলা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST