June 2, 2026, 6:46 am
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

২৫ মার্চ গণহত্যা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষ্যে ময়মনসিংহে প্রস্তুতিমূলক সভা

Reporter Name

প্রথম বাংলা-ময়মনসিংহে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ মার্চ) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উভয় দিবস উদযাপনের প্রস্তুতি , নিরাপত্তা ও আগাম কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়।এ সময় ২৫ মার্চউপলক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০ মার্চ হতে মুক্তিযোদ্ধা বিষয়ক স্মৃতি চারণ ও আলোচনা সভা হবে। সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলার পরিষদের উদ্যোগে আলোকচিত্র ও প্রামান্য চিত্র প্রদর্শন করা হবে। ২৫ মার্চ শহীদদের জন্য ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এই দিবস উপলক্ষে ২৫ মার্চ রাত ১০:৩০ থেকে ১০:৩১ পর্যন্ত এক মিনিট ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হবে। এছাড়া সুবিধাজনক সময়ে এই দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

২৬ মার্চ উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি,বেস রকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকার বিধি অনুযায়ী উত্তোলন করতে হবে। সকল সরকারিস্বায়ত্তশাসিত ও বেসরকা রি প্রতিষ্ঠানে আলোকসজ্জা করতে হবে। সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সমবেত ও কুচকায়াজের আয়োজন করা হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আবৃত্তি, রচনা ও চিত্রাংকনপ্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। হাসপাতাল, শিশু পরিবার এবং বিভিন্ন বিশেষ প্রতিষ্ঠানে বিশেষ খাবারের আয়োজন করা হবে।

জেলা ও উপজেলা পর্যায়ে সিনেমা হল গুলো ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনের জন্য উন্মুক্ত থাক বে। জাদুঘর ও শিশু পার্ক শিশুদের জন্য বিনা টিকিটে উন্মুক্ত থাকবে। জেলা প্রশাসনের আয়োজনে এই দিবস উপলক্ষ্যে সুবিধাজনক সময়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হবে।

এছাড়াও সভায় আমন্ত্রিত উপস্থিতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উভয় দিবস সফলভাবে পালন করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা ও আলোচনা করেন।



Our Like Page
Developed by: BD IT HOST