May 30, 2026, 4:04 pm
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

৩৭ লক্ষাধিক টাকা মূল্যের রড বোঝাই লরি ছিনতাই করার সময় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা -রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে ৩৭ লক্ষাধিক টাকা মূল্যের ৩২.৬০ টন রড বোঝাই লরি ছিনতাই করার সময় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। মানিক মিয়া (৩৫) ও ২। দুলাল মিয়া (৫৫)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৩২.৬০ টন রডসহ লরি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫ খ্রি.) রাত ১২:১৫ ঘটিকায় খিলক্ষেত থানাধীন নারায়ণগঞ্জ গামী মস্তুল ফুট ওভার ব্রীজ সংলগ্ন ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫ খ্রি.) রাতে লরি চালক মো: পারভেজ (২৪) খিলক্ষেত থানার টহল পুলিশকে সংবাদ দেয় যে, অনুমান ০০.১৫ ঘটিকার সময় অজ্ঞাতনামা ৩/৪ জন ছিনতাইকারী তাদেরকে মারধর করে ৩২.৬০ টন রড বোঝাই লরিটি ছিনতাই করে ৩০০ ফিট নারায়ণগঞ্জগামী এক্সপ্রেসওয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। ট্রাকটি চট্টগ্রাম আবুল খায়ের স্টিল মিল হতে রড বোঝাই করে টঙ্গি আবুল খায়ের স্টিল মিল গ্রুপের ডিপোতে নিয়ে যাওয়ার সময় কুড়িল বিশ্বরোডে ছিনতাইকারীদের কবলে পড়ে।

সংবাদ পেয়ে খিলক্ষেত থানা পুলিশের চৌকস টহল দল রডসহ ট্রাকটি উদ্ধার করতে ছিনতাইকারীদের পিছু নেয়। একপর্যায়ে খিলক্ষেত থানাধীন নারায়ণগঞ্জগামী মস্তুল ফুটওভার ব্রীজ সংলগ্ন ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে গিয়ে ছিনতাইকারীদের গতিরোধ করতে সক্ষম হয় টহল পুলিশ। ঘটনাস্থল থেকে ছিনতাইকারী মানিক মিয়া ও দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়।

এ সময় অজ্ঞাতনামা আরো দুজন পালিয়ে যায় গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৩২.৬০ টন রডসহ লরি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত রডের আনুমানিক মূল্য ৩৭ লক্ষ ৭০ হাজার টাকা এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক আরো দুজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

খিলক্ষেত থানা সূত্রে আরো জানা যায়,গ্রেফতারকৃতরাসহ ছিন তাই হওয়া লরি চালক ও হেলপারের সাথে ছিনতাইকারীদের হাতাহাতির ঘটনায় উভয় পক্ষই আহত হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST