September 17, 2026, 11:24 pm
শিরোনামঃ
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে ৪০ বছরের ভোগদখলি জমি নিয়ে বিপাকে এক পরিবার কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না বালু কে খুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মিনহাজুল ইসলাম সুজনকে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

৪৮ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর ডেমরা এলাকায় অভিযান পরিচালনা করে ৪৮ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএম পির গোয়েন্দা-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ মাসুম বিল্লাহ, মোঃ উজ্জল মিয়া, মোঃ রমজান আলী ও মোঃ কামাল হোসেন।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (১৩ জুলাই ২০২৪ খ্রি.) ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য আসে কতিপয় মাদক কারবারি বিপুল পরিমান গাঁজাসহ সুলতানা কামাল ব্রীজ হয়ে ঢাকায় আসছে। এমন তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় অফিসার ও ফোর্স নিয়ে ডেমরার সুলতানা কামাল ব্রীজের ঢালে অবস্থান নেওয়া হয়। বেলা পৌনে তিনটার দিকে কাঙ্খিত প্রাইভেটকার দুটি আসলে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সে দুটি আটক করা হয় এবং তল্লাশি করে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয়, প্রাইভেটকারে থাকা মোঃ মাসুম বিল্লাহ, মোঃ উজ্জল মিয়া, মোঃ রমজান আলী ও মোঃ কামাল হোসেন নামের চারজনকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে ব্রাহ্মণবাড়ীয়া জেলা থেকে এসব গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগর ও আশপাশ জেলায় বিক্রি করে থাকে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।



Our Like Page
Developed by: BD IT HOST