September 17, 2026, 3:46 am
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

৫ আগস্টের পর ইসলামী ব্যাংকগুলো দখল করেছে একটি রাজনৈতিক দল

Reporter Name

প্রথম বাংলা – পাঁচ আগস্টের পর ইসলামী ব্যাংকগুলো একটি রাজনৈতিক দল দখল করে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শেখ হাসিনার আমলে তাদের দোসর এস আলম ব্যাংক লুট করেছে। আর এখন এস আলমের উত্তরসূরি হয়ে ইসলামী ব্যাংক গ্রাস করে নিয়েছে একটি রাজনৈতিক দলের অনুসারীরা।তাহলে কীভাবে বলছেন- এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে মানুষ দেখতে চায় না।কাকে উদ্দেশ্য করে বলছেন, সেটা কি আমরা বুঝতে পারি না?

রোববার (২৯ ডিসেম্বর) শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। রিকশা, ভ্যান ও অটো চালক দলের উদ্যোগ শ্রদ্ধা জানানো হয়।

রিজভী বলেন, ৫ আগস্টের পরে একটি রাজনৈতিক কীভাবে ইসলামী ব্যাংকগুলো দখল করে নিয়েছে, আমরা কি দেখিনি? এটা দেশের জনগণও দেখেছে। আর আজকে বড় বড় কথা বলেন, কলঙ্ক লেপন করেন বিএনপির নামে। পাড়া-মহল্লা দখলবাজি, টেন্ডারবাজিতে কি আপনাদের লোকজন জড়িত নেই? আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে সব অকর্মের সঙ্গে আপনার জড়িত। শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর ৫ আগস্ট আপনাদের ব্যাংক আত্মসাৎ জনগণ দেখেছে।

তিনি বলেন, শেখ হাসিনার আমলে হেলমেট লীগ, চাপাতি লীগ, বন্দুক লীগ দেখেছি। আবার জনগণ এটাও জানে খুর লীগ ও পায়ের রগকাটা পার্টি। এরা কারা জনগণ জানে না? কারা পায়ের রগ কাটে জনগণ তাদেরকে চেনে। খুব ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। আপনাদের ১৯৭১ সালের অর্জন কি? আপনার ৭১ সালে বিরোধিতা করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, এই গৌরব বিএনপির। ৯০ সালের গৌরব বিএনপি। সেদিনও আপনারা শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে এরশাদের নির্বাচন গিয়েছিলেন।

রিজভী আরও বলেন, আপনার তো ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে কি বারবার মুনাফেকি করা? ইসলাম মানে হচ্ছে অঙ্গীকার রক্ষা করা। বিএনপির সেই ঐতিহ্য আছে, বিএনপির যে অঙ্গীকার করে সেখান থেকে পশ্চাৎপদ অনুসরণ করে না।

জামায়াতের আমিরের প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, ৫ আগ স্টের পরে আপনারা বললেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চান। আওয়ামী লীগকে ক্ষমা করে দেবেন। আপনাদের নেতা মাওলানা সাঈদীর পক্ষে সাক্ষী দেওয়ার কারণে সুখরঞ্জন কে শেখ হাসিনার গোয়েন্দা বাহিনী তুলে নিয়ে নির্যাতন করেছে এই সুখরঞ্জন যে ন্যায়, নীতির শিক্ষা দিয়েছে, আমি ওই রাজনৈতিক দলকে বলব তার কাছ থেকে শিখুন ন্যায়-নীতি। আর শেখ হাসিনার প্রতিটি গুম-খুনের দোসর হচ্ছে ভারত।

এ সম আরও উপস্থিত ছিলেন— বিএনপি চেয়াপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, সংগঠনের নেতা আরিফুর রহমান তুষার প্রমুখ।
(ফাইল ছবি)



Our Like Page
Developed by: BD IT HOST