July 25, 2026, 3:05 am
শিরোনামঃ
বহুল প্রতিক্ষিত চন্দ্রগঞ্জ উপজেলার উদ্বোধন,স্বপ্নদ্রষ্টা এম আলাউদ্দিন উপেক্ষিত” জাজিরায় উপজেলা ছাত্রদলের সভাপতি পদে মিঠু আকনকে চান একাংশের নেতাকর্মী কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর চিহ্নিত ৩ জন ছিনতাইকারী গ্রেফতার নিখোঁজ কিশোরের সন্ধান চায় পরিবার, শাহজাহানপুর থানায় জিডি গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন গোপালগঞ্জ আদালতের আলোচিত বিচারক মো. সুজন মিয়ার বদলি ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার মিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

৭ মার্চ, ১৯৭৬ : কেমন ছিলো সেই দিনটি ?

Reporter Name

৭ মার্চ, ১৯৭৬ : কেমন ছিলো সেই দিনটি ?

নিজস্ব প্রতিবেদক :
জিয়ার পৃষ্ঠপোষকতায় ছিয়াত্তরের ৭ মার্চে,
ঐতিহাসিক রেসকোর্স ময়দানেই আয়োজন করা হয়েছিলো
বিশাল ইসলামী জলসার – আওয়াজ ওঠে
‘তোয়াব ভাই তোয়াব ভাই, চান তারা পতাকা চাই’।
৭ মার্চে এই গৌরবকালে একটু ফিরে তাকানো যাক ১৯৭৬ সালের দিকে। ক্যালেন্ডারের পাতা উল্টিয়ে সে বছরও মার্চে এসেছিলো ৭। কেমন ছিলো সেই দিনটি? কীভাবে উদযাপিত হয়েছিলো ছিয়াত্তরের ৭ মার্চ?
আজ ৭ মার্চ যখন বাংলাদেশের জাতীয় দিবস আর ৭ মার্চের ভাষণ যখন একমাত্র ভাষণ হিসেবে বিশ্ব ঐতিহ্যের অংশ, তখন ঘুরে আসা যাক বঙ্গবন্ধুর শরীরি অনুপস্থিতিতে বাংলাদেশের প্রথম ৭ মার্চে। সেদিন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন জেনারেল জিয়া। তিনি ছিলেন একাধারে সেনাপ্রধান আর প্রধান সামরিক আইন প্রশাসক। জিয়ার পৃষ্ঠপোষকতায় ছিয়াত্তরের ৭ মার্চে, ওই ঐতিহাসিক রেসকোর্স ময়দানেই আয়োজন করা হয়েছিলো একটি বিশাল ইসলামী জলসার। সামরিক শাসনের অধীনে দেশে সব রকম সভা-সমাবেশ নিষিদ্ধ থাকলেও এই জলসার ব্যাপারে তা প্রযোজ্য হয়নি। হয়নি কারণ এর আয়োজকরা সবাই ছিলেন জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য। সিরাত মাহফিল নামে আয়োজিত এই ইসলামী জলসায় সভাপতিত্ব করেন আজকের চিহ্নিত, দণ্ডিত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রেখেছিলেন জিয়ার উপ-প্রধান সামরিক আইন প্রশাসক এয়ার ভাইস মার্শাল এম জি তোয়াব। সভা আলোকিত করে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত তৎকালীন পাকিস্তানি আর লিবীয় রাষ্ট্রদূতরা। সভায় রাজাকার সাঈদী ছয় দফা দাবি উত্থাপন করেন। দৈনিক ইত্তেফাকের ৮ মার্চ, ১৯৭৬ সংখ্যায় দেখা যাচ্ছে এসব দাবির অন্যতম ছিলো বাংলাদেশের নাম পরিবর্তন করে ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশ ঘোষণা, জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তন আর বেদাতী শহীদ মিনার ধ্বংস করা। জিয়ার সামরিক সরকারের দ্বিতীয় ব্যক্তি তোয়াব এসব দাবির প্রতি তার সরকারের সমর্থনের ঘোষণা দেন তাঁর ভাষণে। এ সময় স্লোগন উঠে, ‘তোয়াব ভাই তোয়াব ভাই, চান তারা পতাকা চাই’।

#7thMarchSpeech #Bangabandhu #SheikhMujiburRahman #SheikhMujib #অগ্নিঝরামার্চ #বঙ্গবন্ধু #শেখমুজিব #৭ইমার্চভাষণ #Majorzia #BNP #History



Our Like Page
Developed by: BD IT HOST