September 8, 2026, 8:27 pm
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষীপুরে বিধবা নারীকে কুপিয়ে হত্যা আটক ১

Reporter Name

মোহম্মদ আলী:

ঘরে ঢুকে বিধবা নারীকে কুপিয়ে হত্যা আটক ১

লক্ষ্মীপুরে ব্যক্তিগত আক্রোশের জের ধরে রাশেদা বেগম নামে এক মধ্যবয়সী নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইমন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।শুক্রবার ২৬ সেপ্টেম্বর সকালে পৌর শহরের জেলা স্টেডিয়াম এর পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলা শহরের স্টেডিয়াম সংলগ্ন স্থানীয় লাহারকান্দি এলাকার বাসিন্দা মোবারক হোসেনের স্ত্রী রাশেদা বেগম তার স্বামীর মৃত্যুর পর বাড়িতে একাই থাকতেন। সম্প্রতি তার প্রতিবেশী ইমনের স্ত্রীর সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বাগবিতণ্ডা হয়। এ নিয়ে ইমন ও তার স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি হয়। তখন ইমন ওই নারীর উপর ক্ষুব্ধ হয়ে উঠে।

এদিন ফজরের নামাজের সময় অজু করতে বের হলে এ নারীর ঘরে ঢুকে পড়ে ইমন। এক পর্যায়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে রাশেদাকে হত্যা করে। পরে ওই ঘরেই লুকিয়ে থাকে ঘাতক। এ সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ইমনকে আটক করে। ওই নারীর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

এ ঘটনার সত্যতা নিশ্চত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST