October 11, 2026, 12:03 am
শিরোনামঃ
ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্য ও অসদাচরণে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ১৯ মিনিটে: প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষা স্থগিত, ভোগান্তিতে পরীক্ষার্থীরা সেনবাগে নোবিপ্রবিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত অটো রিকসার দুর্ঘটনাকে পুঁজি করে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ মফিজ উল্লাহ ও মুক্তা বেগমের বিরুদ্ধে নরসিংদীর শিবপুরে মাদক সম্রাট ইমন বিপুল পরিমান মাদক দ্রব্য সহ গ্ৰেফতার ১ জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ ডিবি’র অভিযানে ইয়াবা -হেরোইন সহ দুই মাদক মাদক ব্যবসায়ী গ্রেফতার ৬ নং চরশাহী ইউনিয়ন, বিএনপির মহিলা দলের সম্মেলন সম্পুর্ন খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যের মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে : খাদ্যমন্ত্রী শাহজাদপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ দেশে চাহিদার তুলনায় বেশি খাদ্য মজুদ আছে : খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জেলা গোয়েন্দা শাখা মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ আটক ১

Reporter Name

নিজস্ব প্রতিনিধি – কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কালিকাপুর বাজারস্থ খারেরা বিওপি রাস্তার মাথা নামক এলাকায় কুমিল্লা টু শংকুচাইল পাকা রাস্তায় উপর হইতে একজন ব্যক্তিকে একটি চটের বস্তাসহ আটক করে।

চটের বস্তা তল্লাশী করে বস্তার ভিতরে নীল পলিথিনে মোড়ানো ০৮ (আট)টি পোটলায় সর্বমোট ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম- মোঃ সোহাগ মিয়া (২৫), পিতা- বাবুল মিয়া, সাং-ছিনাইয়া, ৫নং ওয়াড, ২নং বাকশিমুল ইউনিয়ন, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, উল্লেখিত মাদকদ্রব্য (গাঁজা) সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে অধিক মূল্যে কুমিল্লা শহরে বিক্রয়ের লক্ষ্যে গাড়ীর জন্য অপেক্ষা করছিল। এই সংক্রান্তে এসআই (নিরস্ত্র) মোঃ বোরহান উদ্দিন ভূইয়া বাদী হয়ে।

বুড়িচং থানায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করলে বুড়িচং থানার মামলা নং-০৫, তারিখ-০৫/১০/২০২২ইং ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(খ) রুজু করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST