নিজস্ব প্রতিবেদক:
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বেতবুনিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন কোরআন ও আধুনিক সমন্ব য়ে প্রতিষ্টিত রওজাতুল কোরআন আদর্শ নূরানী কে.জি মাদরাসা ও হেফজখানার অবিভাবক সম্মে লন ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।২৫ জানুয়ারি ২০২৩ইং বুধবার সকাল ১০ ঘটিকায় মাদ্রাসা মিলনায়তনে ওমর বিন আমিনের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা এমতিয়াজ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন।
অত্র মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা ইউনুস সরওয়ারেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রাজামিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোয়াইক্যং কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল আমিন ফারুকী,ঘুমধুম বেতবুনিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ক্বারি হারুনুর রশিদ,প্রবীণ মুরব্বী আলতাফ হোসেন সিকদার, বীর মুক্তিযোদ্ধা ডাঃ নুরুল ইসলাম,সমাজসেবক মোঃ আলী,আব্দুস সোবহান,প্রবাসী হাজী আবু তাহের ভুট্টু, শিক্ষক মমতাজুল ইসলাম,এনজিও কর্মী হামিদুল হক,ডাঃ এনামুল হক,আনসার ভিডিপি’র ইউনিট কমন্ডার নুর হোসেন,প্রবাসী জসিম উদ্দিন,এনজিও কর্মী সাইফুল ইসলাম, ওয়াহিদ সহ আরো অনেকে।
উক্ত অভিভাবক সম্মেলনে নুরানি থেকে ৩য় শ্রেণীতে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। হেফজ বিভাগের কোরআনে হাফেজ শিক্ষার্থীদের পবিত্র কোরআন বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে মাদ্রাসা পরিচাল নায় আগামী ১ বছরের সার্বিক কার্যক্রম বাস্তবায়নে প্রাতিষ্টানিক ও অবকাঠামোগত পরিকল্পনা অভিভাবকদের সামনে উপস্থাপন করেন মাদ্রাসা ও হেফজখানার পরিচালক মাওলানা ইউনুস সরওয়ার।