May 26, 2026, 7:04 pm
শিরোনামঃ
ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ শম্ভুগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুট মিল পুনঃসচলের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী শরীফুল আলম “শেখ হাসিনা বীরের বেশে খুব দ্রুত দেশে ফিরবেন,যেকোনো সময় মাঠে নামার ডাক আসতে পারে”-আয়মান হোসেন অপু
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঝালকাঠিতে পুলিশের ছড়ানো ডাকাত আতঙ্কে জনতার নির্ঘুম রাত

Reporter Name

আমির হোসেন,ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে পুলিশ কর্তৃক ছড়ানো ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটলো জনসাধারণের ডাকাত পরেছে এমন সংবাদে এলাকার মসজিদে সতর্কতা মূলক মাইকিং করা হয়েছে। যার কারনে উপজেলা জুড়ে ডাকাত আতঙ্কে সবাই নির্ঘুম রাত কাটিয়েছে। শনিবার দিবাগত রাত ১১ টা থেকে উপজেলার ছয় টি ইউনিয়নে মসজিদে মসজিদে এমন মাইকিং করা হয়। যার কারনে এলাকার রাস্তায় রাস্তায় পাহাড়ায় নামে স্থানীয় লোকজন।

রাজাপুর থানা পুলিশ জানায়,শনিবার রাতে এ উপ জেলার কোনও এক এলাকায় ডাকাতি হতে পারে এমন তথ্য গোয়েন্দা পুলিশের মাধ্যমে তারা জানতে পারে। সাথে সাথে পুলিশ টহল আরো জোরদার করে উপজেলা বাসীকে সতর্ক করতে পাশাপাশি ছয় ইউনিয়ন চেয়ারম্যানদেরও দায়িত্ব দেয়া হয়। ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ স্ব স্ব ইউনিয়নের সকল মসজিদে সতর্কতামূলক মাইকিং করায়।

স্থানীয় হারুন,কাশেম,জব্বার,সাহেব আলী জানায়, এলাকায় ডাকাত ডুকেছে মসজিদের মাইকে হঠাৎ এমন মাইকিং শুনে প্রথমে বিষটি গুজব মনে হলেও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে ফোনে কথা বলে বিষটি নিশ্চিত হয়ে আতঙ্কিত হয়ে পড়ি। পরে সারা রাত আর ঘুমোতে পারিনি।

শুক্তগড় ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার জানান, শনিবার রাত ১১টার দিকে থানা পুলিশের কাছ থেকে মোবাইল ফোনে জানতে পারি এলাকায় ডাকা তি হতে পারে। তাই আমার ইউনিয়ন ডাকাত মুক্ত রাখতে সাথে সাথে ইউপি সদস্য,গ্রাম পুলিশ ও স্থানী য় যুব সমাজকে সাথে নিয়ে সারা রাত ইউনিয়ন জুড়ে পাহাড়ায় থাকি।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে ছয় ইউনিয়নে পুলিশ টহল জোরদার করে স্থানীয় জনপ্রতিনিধি দের মাধ্যমে জনসাধারণকেও সতর্ক করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST